রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West bengal Election 2026: ভোটের আগে দলবদল, রাজ্য রাজনীতিতে তোলপাড়

West bengal Election 2026
---Advertisement---

দলের প্রথম দফার প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Election 2026)। এবার ভাঙ্গড়েই তৃণমূল ছেড়ে কয়েকশ কর্মী যোগদান করলেন, আমজনতা উন্নয়ন পার্টিতে। বসিরহাট মাওলানা বাগে আমজনতা পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিনের হাত ধরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ের দাপুটে তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেন। তিনি ভাঙ্গড় ২ ভগবানপুর অঞ্চলের একবারের উপপ্রধান ও দুইবারের প্রধান ছিলেন। এছাড়াও এই ভগবানপুর অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি ছিলেন‌ । ইব্রাহিমের সঙ্গে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক এই দলে যোগদান করেন। আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি বলেন, ‘এসসি ওবিসি মতুয়াদের বঞ্চনা করা হচ্ছে, সাধারণ মানুষ ভাতা চায় না। কারণ মানুষ চাকরি চায়, উন্নয়ন চায়, পশ্চিমবঙ্গে বেকারত্ব শীর্ষে পৌঁছে গিয়েছে। যার কারণে মানুষ তৃণমূল সহ বিভিন্ন দল ত্যাগ করে তাদের দলে যোগদান করে বাঁচতে চাইছেন।

অন্যদিকে দুর্গাপুরে সিপিএমে ভাঙন। বামেদের প্রায় ১০০ সমর্থকের তৃণমূলে যোগ দিলেন। দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির শালবাগান এলাকায় এক কর্মীসভায় প্রায় ১০০ জন সিপিএম সমর্থক দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন পুরমাতা দিপালী মণ্ডল এবং দুর্গাপুর দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়।
দলবদলের পর কর্মী সমর্থকদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তাঁরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।

ছাব্বিশে মহারণ। বাংলায় ভোটযুদ্ধ। একে অপরকে এক ইঞ্জিও জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধীপক্ষ (Election 2026)। বিধানসভা নির্বাচনের আগে বড়, মেজ, ছোট, ক্ষুদ্রাতিক্ষুদ্র রাজনীতিকদের দলবদলের ঢেউয়ে উত্তাল হয়েছে বাংলার রাজনীতি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment