রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

লালবাগচা রাজার পায়ে জাতীয় পুরস্কার, বাপ্পার আশীর্বাদ নিলেন কার্তিক

Published on: September 23, 2026
---Advertisement---

লালবাগচা রাজার সামনে দাঁড়িয়ে কার্তিক আরিয়ান। হাতে তাঁর সদ্য পাওয়া জাতীয় পুরস্কার। ধীরে ধীরে সেই পুরস্কার নিয়ে গণেশের মূর্তির কাছে এগিয়ে গেলেন অভিনেতা। বাপ্পার পায়ে ছোঁয়ালেন পুরস্কার। তারপর হাতজোড় করে নিলেন আশীর্বাদ। বুধবার, ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ের লালবাগচা রাজা মণ্ডপে এমনই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। (Kartik Aaryan)

জাতীয় পুরস্কার পাওয়ার পরদিনই এই বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন কার্তিকের অনুরাগীরা। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সেরা অভিনেতার সম্মান পান তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন কার্তিক। আর তার পরদিন সেই সম্মানই নিয়ে পৌঁছে গেলেন বাপ্পার দরবারে।

পুরস্কার ছুঁইয়ে নিলেন আশীর্বাদ

লালবাগচা রাজা মণ্ডপে কার্তিকের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সামনে এসেছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে জাতীয় পুরস্কার নিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে অভিনেতা। এরপর পুরস্কারটি বাপ্পার পায়ে ছুঁইয়ে দেন তিনি। পরে পুরস্কার হাতে গণেশের মূর্তির সামনে ছবিও তোলেন। (Kartik Aaryan)

‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য বড় সম্মান

‘চন্দু চ্যাম্পিয়ন’-এ মুরলিকান্ত পেটকর চরিত্রে অভিনয়ের জন্য এই সম্মান পেয়েছেন কার্তিক। এটিই তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কারটি অবশ্য ভাগ করে নিয়েছেন তিনি বর্ষীয়ান মালয়ালম অভিনেতা মামুট্টির সঙ্গে। ‘ব্রহ্মযুগম’ ছবিতে অভিনয়ের জন্য মামুট্টিকেও একই সম্মান দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার পর কার্তিক জানান, এই মুহূর্ত তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় গোয়ালিয়র থেকে অভিনেতা হয়ে ওঠার যাত্রার কথাও জানান তিনি। মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের কঠিন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক কবীর খান এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানান। (Kartik Aaryan)

সাফল্য উৎসর্গ প্যারালিম্পিয়ানদের

নিজের বাবা-মা, বন্ধু, টিম এবং পাশে থাকা সকলকে কৃতজ্ঞতা জানান কার্তিক। নিজের উপর বিশ্বাস রাখার কথাও বলেন তিনি। এই সম্মান দেশের প্রত্যেক প্যারালিম্পিয়ান এবং প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখা মানুষদের উৎসর্গ করেছেন অভিনেতা। (Kartik Aaryan)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now