পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির মধ্যেই উঠে এল এক মর্মান্তিক খবর । উত্তর প্রদেশের এক যুবকের মৃত্যু ঘিরে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারে । পরিবারের দাবি, সৌদি আরবের রাজধানী রিয়াদে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী রবি গোপাল । (US Iran War) যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি নিশ্চিত করণ মেলেনি। পরিবারটি ক্ষতিপূরণ এবং রবি গোপালের দেহ দ্রুত গ্রামে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার । তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যুর খবর স্বীকার করেছে । ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।(US Iran War)

পরিবার সূত্রে খবর, উত্তর প্রদেশের মাহমুদাবাদ থানার অন্তর্গত বাঘাইন গ্রামের বাসিন্দা রবি গোপাল । তিনি গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন । রবির স্ত্রী রিতু জানান, গত ১৮ মার্চ রাত সাড়ে ৯টা নাগাদ শেষবার পরিবারের সঙ্গে কথা হয় তাঁর । প্রায় কুড়ি মিনিট কথা বলার পর আচমকাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । পরে বারবার ফোন করার চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায় । রবির সহকর্মী ও বন্ধুদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি ।(US Iran War)
পরিবারের দাবি, পরদিন রবির সহকর্মী রাম নিবাস তাঁদের ফোন করে মৃত্যুর খবর দেন । তিনি জানান, কারখানার কাছেই এক ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর জখম হন রবি । ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনি । পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । রবির বড় ভাই মনমোহন দয়াল জানান, রাম নিবাসই রবি গোপালের দেহ শনাক্ত করেছেন । (US Iran War)
মাহমুদাবাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে । পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারের কাছে পাঠানো হয়েছে । জানা গিয়েছে রবি গোপালের এক আত্মীয় বর্তমানে সৌদি আরবেই কর্মরত । তিনি রিয়াদে পৌঁছে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করবেন ।(US Iran War)
রবি গোপাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী । স্ত্রী ও একটি বছর চারেকের পুত্রসন্তান রয়েছে । তাঁর মৃত্যুতে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবার । প্রশাসনের কাছে ক্ষতিপূরণ এবং দ্রুত দেহ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে রাম গোপালের পরিবার । অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।(US Iran War)













1 thought on “US Iran War: পশ্চিম এশিয়ার সংঘাতে ছায়া ভারতের পরিবারে, রিয়াদে নিহত এক ভারতীয় শ্রমিক”