---Advertisement---

VENEZUELA ATTACK: ভেনেজুয়েলায় মার্কিন হামলা, দেশ জুড়ে অস্থিরতা, জারি জরুরি অবস্থা

January 3, 2026 5:41 PM
---Advertisement---

মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা।শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার জেরে দেশজুড়ে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাজধানী কারাকাসের রাষ্ট্রপতি ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো । সরকারি সূত্রে জানা গিয়েছে, মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা। হামলার পর থেকেই ভেনেজুয়েলার আকাশসীমা কার্যত বন্ধ রাখা হয়েছে এবং রাজধানীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ২টো নাগাদ রাজধানী কারাকাসজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আকাশে যুদ্ধবিমান ও কালো ধোঁয়া দেখা যায়। শহরের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।(VENEZUELA ATTACK)

ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী, রাজধানীর পাশাপাশি মিরান্ডা, আরাগওয়া এবং লা গুয়াইরাতে হামলা চালানো হয়েছে।

ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র কারাকাসে ‘আগ্রাসন’ চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করছে।এই হামলার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে তেল উৎপাদন ও রফতানির ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার তেলক্ষেত্র ও বন্দরগুলিতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়তে পারে। এর প্রভাব অনুভূত হবে তেল আমদানিকারক দেশগুলিতে, যার মধ্যে ভারতও অন্যতম।(VENEZUELA ATTACK)

ভারত তার প্রয়োজনের বড় অংশ অপরিশোধিত তেল আমদানি করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। পরিবহণ খরচ বৃদ্ধি পেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়তে পারে।

এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজনে তেল মজুত ও দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে ভেনেজুয়েলা পরিস্থিতি কোন দিকে যায়, তার উপরই অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক তেলের বাজার এবং ভারতের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব।(VENEZUELA ATTACK)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment