রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Astrology Tips: জ্যোতিষ মতে রবি বা সূর্য গ্রহ শক্তিশালী না দুর্বল, বুঝবেন কীভাবে?

Published on: April 12, 2026
Astrology Tips
---Advertisement---

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে সূর্যকে ‘গ্রহরাজ’ বা অধিপতি হিসেবে গণ্য করা হয়। আমাদের জীবনে সূর্যের প্রভাব অত্যন্ত গভীর। দেখে নেওয়া যাক এই গ্রহ আমাদের কেমন ফলপ্রদান করে।

রবি গ্রহের শুভ ফল: যদি আপনার কুণ্ডলীতে রবি শক্তিশালী থাকে, তবে আপনি মান-প্রতিষ্ঠা, উচ্চপদ লাভ, সরকারি চাকরি বা উচ্চ শিক্ষা লাভ করবেন। এছাড়াও আপনি এলাকায় গণ্যমান্য ব্যক্তি, দানধ্যানী, কর্মঠ, জ্ঞানী, ঈশ্বরভক্ত এবং ব্যক্তিত্বশালী হবেন।

রবি গ্রহের অশুভ ফল: রবি দুর্বল বা অশুভ থাকলে মানহানি, কর্মহীনতা, জিদ ও একগুঁয়েমি দেখা দেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে লিভারের সমস্যা, চোখের রোগ এবং শিরঃপীড়া (মাথা যন্ত্রণা) হওয়ার সম্ভাবনা থাকে। (Astrology Tips)

রবি গ্রহের প্রতিকার বা উপায়:

১) বার ও খাদ্য: সূর্যের প্রিয় বার হলো রবিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বারে মাছ, মাংস, আদা বা নিম-পোড়া জাতীয় দ্রব্য না খেয়ে এড়িয়ে চলাই ভালো।

২) সূর্য প্রণাম: প্রতিদিন ভোরে লাল আভা যুক্ত উদীয়মান সূর্যকে প্রণাম করা উচিত।

প্রণাম মন্ত্র: “ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্।।”

৩) সূর্য অর্ঘ্য: তামার পাত্রে লাল ফুল, লাল চন্দন, তিল, দূর্বা ও আতপ চাল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা যায়।

অর্ঘ্য মন্ত্র: “ওঁ এহি সূর্য সহস্রাংশো তেজোরাশে জগৎপতে। অনুকম্পয় মাং ভক্ত্যা গৃহাণার্ঘ্যং দিবাকর।।”

Rashifal: অনিবার্য পরিস্থিতি অস্বস্তি দিতে পারে কন্যা রাশিতে, বিনিয়োগে আর্থিক নিরাপত্তা বৃশ্চিকে, আপনার রাশি ?

৪) দান: প্রবাহিত জলে গুড় বিসর্জন করা শুভ। (Astrology Tips)

৫) জপ: রবির বীজ মন্ত্র জপ করলে সুফল পাওয়া যায়।মন্ত্র: “ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ” বা বীজ মন্ত্র: “ওঁ হ্রাং হ্রীং হ্রৌং সঃ সূর্যায় নমঃ।”

৬) মূল ধারণ: রবির প্রতিকারে বেল গাছের মূল ধারণ করা যেতে পারে।

৭) রত্ন: অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে চুনি (Ruby) বা মানিক্য ধারণ করলে শুভ ফল পাওয়া যায়।

৮) ধাতু: সোনা বা তামা অনামিকা আঙুলে ধারণ করা শুভ।

৯) সম্মান: পিতা-মাতা এবং গুরুজনদের শ্রদ্ধা ও সেবা করলে রবি গ্রহ তুষ্ট হয়।

১০) তিলক: কপালে রক্ত চন্দন বা অষ্টগন্ধার তিলক ধারণ করা যেতে পারে।

উপসংহার: রবি বা সূর্যদেব আমাদের আলোকবর্তিকা। রাশিচক্রে সূর্যের শুভ অবস্থান আমাদের জীবনকে আলোকময় করে তোলে। নিয়মিত ধ্যান ও সঠিক কর্মের মাধ্যমে সূর্যদেবের কৃপা লাভ করলে জীবনে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। ঋষি-মুনিরাও আদিকাল থেকে সূর্য উপাসনার কথা বলে গেছেন, কারণ সূর্যের দীপ্তি ছাড়া জীবন অন্ধকার ও মলিন। (Astrology Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment