---Advertisement---
lifezone nursing home

BJP candidate Bhaskar Mondal: ভোট প্রচারে রকমফের, মাটি কাটার কাজে নেমে জনসংযোগ হাড়োয়ার বিজেপি প্রার্থীর

April 14, 2026 5:30 PM
---Advertisement---

নির্বাচনী প্রচারে এবার একেবারে অন্য মেজাজে হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। গ্রামের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটার কাজে নেমে পড়ে জনসংযোগ করলেন। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের ‘ভুল বোঝানোর’ অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন।বসিরহাটের হাড়োয়া বিধানসভার হাদিপুর-ঝিকরা ২ নং গ্রাম পঞ্চায়েতের আজিজনগরে প্রচারে গিয়েছিলেন ভাস্কর মণ্ডল। সেখানে একটি বাড়ি তৈরির জন্য শ্রমিকেরা মাটি কাটছিলেন। তা দেখে প্রার্থী নিজেই কোদাল হাতে নিয়ে শ্রমিকদের সঙ্গে কাজে যোগ দিলেন। ভাস্করের এই কর্মকাণ্ড দেখে এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। ভোটের ময়দানে প্রার্থীর এমন অংশগ্রহণ সচরাচর দেখা যায় না বলে দাবি করা হয়েছে । (BJP candidate Bhaskar Mondal)

মাটি কাটার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে ভাস্কর বলেন, “হাড়োয়া বিধানসভায় প্রায় ৬৩ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। দীর্ঘদিন ধরে তৃণমূল সুযোগ নিয়ে তাদের ভুল বুঝিয়ে ভোট আদায় করেছে।” তাঁর অভিযোগ, এলাকার বহু গরিব-দুস্থ মানুষ এখনও আবাস যোজনার ঘর পাননি, অথচ শাসক দলের নেতাদের একাধিক বাড়ি তৈরি হয়েছে। গ্রামবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলিম ভেদাভেদ না করে সকলের কাছে যাচ্ছি। মানুষ এখন বুঝতে পারছে কারা তাদের সত্যিকারের পাশে দাঁড়ায় আর কারা শুধু ভোটের সময় এসে হাজির হয়।”(BJP candidate Bhaskar Mondal)

এলাকার ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পরিষেবা এবং উন্নয়নের অভাব নিয়েও সরব হন বিজেেপি প্রার্থী। কামদুনির আন্দোলনের পরিচিত মুখ ভাস্কর মণ্ডলের এই অভিনব প্রচার কৌশল হাড়োয়ার ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। মাটি কাটা থেকে শুরু করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ এই সব মিলিয়ে তাঁর জনসংযোগ, এলাকায় আলোচনার বিষয় করে তুলেছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “BJP candidate Bhaskar Mondal: ভোট প্রচারে রকমফের, মাটি কাটার কাজে নেমে জনসংযোগ হাড়োয়ার বিজেপি প্রার্থীর”

Leave a Comment