রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: ‘চা খাওয়ানো’ কর্মসূচিতে জনসংযোগ সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থীর, বিরোধীরা কী বললেন?

Published on: April 14, 2026
West Bengal Election
---Advertisement---

নির্বাচনী প্রচারে আনেক প্রার্থীকেই চমক দিতে দেখা যাচ্ছে। ভোটের মরশুমে প্রার্থীদের নানা রকম জনসংযোগ কর্মসূচি। কখনও রান্নাঘরে ঢুকে রান্না, কখনও আবার সেলুনে বসে দাড়ি কাটা, কেউ আবার কোদাল হাতে রাস্তা মেরামতে। এরকম আরও কত উদাহরণ রয়েছে। সেই তালিকাতেই ইতিমধ্যেই ঢুকে পড়েছেন সোনারপুর উত্তরের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম। কিছুদিন আগে বোড়াল রক্ষিতের মোড়ের একটি চায়ের দোকানে হঠাৎই ঢুকে দোকানের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়ে চা বানাতে শুরু করেন। শুধু চা তৈরি নয়, উপস্থিত কর্মী-সমর্থক এবং স্থানীয়দের হাতে নিজে চা পরিবেশনও করেন বিধায়ক। (West Bengal Election)

ফের জনসংযোগের কর্মসূচি হিসেবে নিজের হাতে চা বানিয়ে সাধারণ মানুষের মধ্যে তা বিলি করার ছবি দেখা গেল সোনারপুর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগমকে। ‘চা খাওয়ানো’ কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর বার্তা দেন তিনি। প্রার্থীর দাবি, গোটা বিধানসভা জুড়েই এই ধরনের কর্মসূচি চালানো হবে। (West Bengal Election)

বিজেপির প্রার্থী এ হেন কর্মসূচিকে তবে এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “এখান থেকে বাঁচতে হলে বিদেশে পালাতে হবে। গত ১৫ বছরে বহু মানুষের ক্ষতি হয়েছে, বেআইনি ভাবে টাকা বিলি ও দেওয়াল দখলের অভিযোগ রয়েছে।” তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষই এর জবাব দেবে।

BJP candidate Bhaskar Mondal: ভোট প্রচারে রকমফের, মাটি কাটার কাজে নেমে জনসংযোগ হাড়োয়ার বিজেপি প্রার্থীর

কটাক্ষ করেতে ছাড়েননি বাম প্রার্থী মোনালিসা সিনহা। এই কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, “লোক ডেকে চা খাওয়ানোর কী প্রয়োজন? বাড়িতেও করা যায়। এলাকায় উন্নয়নের কথা কেন বলা হচ্ছে না?” পাশাপাশি তার অভিযোগ, সোনারপুর উত্তর সহ গোটা রাজ্যের মানুষ আর তৃণমূলকে চাইছেন না। (West Bengal Election)

সব মিলিয়ে ভোটের আগে চা-রাজনীতিকে কেন্দ্র করে সোনারপুর উত্তর বিধানসভায় ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Election: ‘চা খাওয়ানো’ কর্মসূচিতে জনসংযোগ সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থীর, বিরোধীরা কী বললেন?”

Leave a Comment