---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee: ‘ভয় দেখিয়ে লাভ নেই, বাংলার মানুষ জবাব দেবে’, আইপ্যাক কাণ্ডে বিজেপিকে নিশানা মমতার

April 19, 2026 4:53 PM
Mamata Banerjee
---Advertisement---

পশ্চিমবঙ্গে আই-প্যাকের কাজ স্থগিতের খবর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকেশ্বরের সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, এই ধরনের খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনের আগে চাপ তৈরি করতে।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমাদের তো রোজই ইডি রেইড করছে। কিন্তু ভোটের সময়ই কেন এত তৎপরতা? হঠাৎ করে এখনই সব মনে পড়ল?” তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলের সঙ্গে যুক্ত সংস্থা ও কর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। “তোমরা আমাদের বলছ, যারা তৃণমূলের জন্য কাজ করে তারা বাংলা ছেড়ে চলে যাক—কেন?” সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তিনি।

I-PAC-র কাজ স্থগিতের খবর ওড়ালো তৃণমূল, বিভ্রান্তি ছড়াতেই পরিকল্পনা করে খবর ছড়ানোর দাবি: Mamata Banerjee: ‘ভয় দেখিয়ে লাভ নেই, বাংলার মানুষ জবাব দেবে’, আইপ্যাক কাণ্ডে বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “তোমাদের ৫০টা এজেন্সি আছে, আমাদের তো সে ক্ষমতা নেই। আমাদের একটা থাকলেই চলবে।” একই সঙ্গে কর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি জানান, ভয় পাওয়ার কোনও কারণ নেই। “ওদের ভয় দেখালে তারা আমার দলে যুক্ত হবে। আমরা তাদের চাকরি দেব। একটা ছেলেকেও বেকার হতে দেব না—এই কথা আমি অভিষেকের সঙ্গে আলোচনা করে বলছি,” বলেন মমতা।(Mamata Banerjee)

তিনি আরও দাবি করেন, এই গোটা বিষয়টি একটি পরিকল্পিত চক্রান্ত। “আর কত অত্যাচার করবেন? আর কত অন্যায় করবেন? কত ভোট কাটবেন? এরপর তো NRC-ও করবেন!”—এভাবেই একের পর এক তোপ দাগেন তিনি।

আই-প্যাক ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিবৃতি জানিয়ে ‘ভিত্তিহীন খবর’ বলে দাবি করেছে। তারকেশ্বরের সভা থেকে মমতার(Mamata Banerjee) এই আক্রমণাত্মক অবস্থান সেই অবস্থানকেই আরও জোরালো করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে এই সংঘাত যে আরও তীব্র হবে, তা বলাই যাচ্ছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment