রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sadhvi Satish Sail: গোয়ার মেয়ে থেকে দেশের গর্ব, ‘Miss India World 2026’-এর মুকুট জিতে নজর কাড়লেন সাধ্বী সতীশ সাইল

Published on: April 19, 2026
---Advertisement---

গোয়ার মাটি থেকে উঠে এসে স্বপ্নপূরণের নতুন ইতিহাস গড়লেন এক তরুণী। স্বপ্নে ভর করে জাতীয় মঞ্চে হলো তাঁর বড় জয়। সাধ্বী সতীশ সাইল এখন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৬’-এর নতুন মুখ। দেশের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জিতে রাতারাতি আলোচনার কেন্দ্রে এই তরুণী। গোয়া থেকে উঠে এসে কঠিন প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে শিরোপা জয় সাধ্বীর এই সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। শুধু রূপ নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতাও তাঁকে আলাদা করে তুলেছে। সাধারণ পরিবার থেকে উঠে আসা এই সুন্দরী এখন সারা দেশের বিনোদন জগতে আলোচনার ঝড় তুলেছেন। (Sadhvi Satish Sail)

ছোটবেলা থেকেই মঞ্চের আলোয় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন সাধ্বী। পড়াশোনার পাশাপাশি মডেলিং, গ্রুমিং, ফিটনেস আর ক্যাটওয়াক এই প্রতিটি ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। প্রতিযোগিতার প্রতি ধাপে তাঁর আত্মবিশ্বাস, সাবলীল বক্তব্য আর উপস্থিত বুদ্ধি বিচারকদের মুগ্ধ করে দিয়েছে। (Sadhvi Satish Sail)

জয়ের পর আবেগে ভেসে গিয়ে সাধ্বী বলেন, “এই মুহূর্তটা আমার কাছে অবিশ্বাস্য। এতদিনের পরিশ্রম, ত্যাগ, সবকিছু আজ সার্থক বলে মনে হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “জীবনের কঠিন মুহূর্তগুলো আমাকে আরও শক্তিশালী করেছে। ছোট শহর থেকে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না, কিন্তু সেই চ্যালেঞ্জই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”এখানেই শেষ নয়। এখন তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ মিস ওয়ার্ল্ড ২০২৭ এ ভারতের প্রতিনিধিত্ব করা। গোটা দেশ তাঁর পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে এবং সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই তাঁর জন্য শুভকামনা জানাচ্ছেন।

প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রতিযোগীর মধ্যে কঠিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন সেরা প্রতিযোগী। এবছর সেই সম্মান অর্জন করলেন গোয়ার এই তরুণী। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। এখন সকলের নজর আন্তর্জাতিক মঞ্চে সেখানে কতটা উজ্জ্বল ঝলমলে পারফরম্যান্স উপহার দেবেন সাধ্বী সতীশ সাইল সেটাই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। (Sadhvi Satish Sail)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment