ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুরনো বিবাদের জেরে বচসা, জয়নগরে প্রতিবেশীদের হাতে খুন যুবক

---Advertisement---

জয়নগরে পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। তাঁর পরিবারের অভিযোগ, শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ৯ থেকে ১০ জন প্রতিবেশী তাঁর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে পদ্মা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। (Jaynagar Murder Case)

চা খেয়ে বাড়ি ফিরতেই হামলা

মৃতের স্ত্রী প্রিয়াঙ্কা সরদারের দাবি, রবিবার রাতে তাঁর স্বামী সামান্য নেশা করে বাড়ি ফিরেছিলেন। সেই সময় প্রতিবেশীদের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে কথা কাটাকাটি হয়। তাঁর স্বামী কয়েকজনকে গালিগালাজও করেছিলেন। তবে রাতের বেলা কোনও পক্ষই বাড়ি থেকে বের হয়নি। প্রিয়াঙ্কার অভিযোগ, সোমবার সকালে চা খেয়ে বাড়ি ফিরে ঘরে ঢোকার সময় আচমকাই তাঁর স্বামীর উপর হামলা চালানো হয়। এলাকার তিন ভাই, তাঁদের ছেলেরা এবং আশপাশের কয়েকজন মিলে প্রায় ৯-১০ জন এই হামলায় যুক্ত ছিল বলে অভিযোগ। তিনি নিজের চোখে দেখেছেন, হামলাকারীরা শাবল দিয়ে তাঁর স্বামীর পায়ে আঘাত করে। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। (Jaynagar Murder Case)

মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রিয়াঙ্কার আরও অভিযোগ, মারধরের সময় তাঁর স্বামীর মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। এমনকী তাঁর আঁচলে বাঁধা ৪০ টাকাও নিয়ে নেওয়া হয়। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, অভিযুক্ত পরিবারের মহিলারাও তাঁকে চড় মারেন।

কারখানা নিয়ে বিবাদ

পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল রাজ্জাক আগে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি কর্মহীন হয়ে পড়েন। অভিযোগ, কারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁর আগে থেকেই মনোমালিন্য ছিল। তাঁর বক্তব্য ছিল, অন্যদের কারণে তাঁর কাজের কারখানা বন্ধ হয়ে গেলেও প্রতিবেশীদের নিজেদের পোশাকের কারখানা চালু রয়েছে। এই বিষয় নিয়েই বিবাদের সূত্রপাত বলে দাবি পরিবারের। ঘটনার পর থানায় যান পরিবারের সদস্যরা। পরে আহত আব্দুল রাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরদার। তবে হামলার প্রকৃত কারণ এবং কারা এই ঘটনায় যুক্ত, তা তদন্ত করে দেখা জরুরি। (Jaynagar Murder Case)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now