---Advertisement---
lifezone nursing home

KKR vs RR: বরুণের শুরু রিঙ্কুর ফিনিশ, IPL 2026-র প্রথম জয় KKR-এর

April 19, 2026 8:38 PM
KKR vs RR
---Advertisement---

সমালোচনার জবাব ম্যাচ জেতানো ইনিংসে। নায়কোচিত প্রত্যাবর্তন রিঙ্কু সিংয়ের। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মরসুমের প্রথম জয় কেকেআরের, ইডেনে ৪ উইকেটে হার রাজস্থানের। স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্সের সাজঘরে।

ইডেন গার্ডেন্সে বৈশাখের দুপুরে কড়া রোদ মেখে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল নাইটরা। চলতি আইপিএলে রাজস্থান মানেই বৈভব সূর্যবংশীর ঝোড়ো ইনিংস। রাজস্থান মানেই জয়সয়ালের মারকুটে ইনিংস। সব সামলে সফল কেকেআর। আইপিএল ২০২৬-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স(KKR vs RR)। রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে মরশুমের প্রথম জয় তুলে নিল কেকেআর। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান, কিন্তু শেষ হাসি হাসল রিঙ্কু সিংয়ের দল।

প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে তোলে ১৫৫/৯। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে কেকেআরের বোলাররা ম্যাচে ফেরে। যশস্বী যশওয়াল ২৯ বলে ৩৯ রান তোলে। বৈভব সূর্যবংশী ২৮ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তবে নিয়মিত উইকেট পড়ায় বড় স্কোর গড়তে পারেনি রয়্যালস।(KKR vs RR) কেকেআরের হয়ে বোলিং করেন বরুণ চক্রবর্তী, ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। সুনীল নারিন ২ উইকেট নেন ,কার্তিক ত্যাগীও ৩ উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিং ভেঙে দেন। কেকেআর এর বোলিং সাফল্য নির্ভর করে বরুন চক্রবর্তী এবং সুনীল নারিনের ভালো বোলিংয়ে। নাইট শিবিরের জোড়া রহস্য স্পিনারের ছন্দময় বোলিং রাজস্থানকে ব্যাকফুটে ঠেলে দেয়। ফলে মাত্র ১৫৫ রানে শেষ তাড়া। বর্তমান আইপিএলে দেড়শো প্লাস রান সহজ টার্গেট। কিন্তু কেকেআর এর বর্তমান ফর্ম সেই ভরসা দিতেও ব্যর্থ। তাই উৎকন্ঠা বাড়ছিল। শুরুতেই কেকেআর এর দুই ওপেনারের ফিরে যাওয়া আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল।

Cricket Match Abandoned: ট্র্যাক্টর নিয়ে ক্রিকেট পিচে হামলা! মহারাষ্ট্রে ‘সম্মান না পাওয়া’র রাগে চাষ হয়ে গেল পিচ: KKR vs RR: বরুণের শুরু রিঙ্কুর ফিনিশ, IPL 2026-র প্রথম জয় KKR-এর

এককথায় ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। মাঝে গ্রিন ২৭ ও পাওয়েল ২৩ রান করে আশা জাগালেও কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিঙ্কু সিং। ৩৪ বলে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

যেখানে ছিল চাপের মধ্যে নিখুঁত শট নির্বাচন এবং ম্যাচ জেতানোর মানসিকতা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে অনুকূল রয়ের (২৯) মিডল অর্ডারে, যা কেকেআরকে ম্যাচে ফিরিয়ে আনে।(KKR vs RR)

রাজস্থানের জোফ্রা আর্চার ২৩ রান দিয়ে ১ উইকেট, রবীন্দ্র জাদেজা ৮ রান দিয়ে ২ উইকেট নেন , রবি বিষ্ণোই ১ উইকেট, বার্গার ১ ও পাঞ্জা ১ উইকেট নেন।

শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ম্যাচ শেষে নাইট শিবিরের স্কোর ১৬১/৬ । এই জয় শুধু দুই পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরিয়ে দিল কেকেআর শিবিরে।(KKR vs RR)

ইডেনে এই জয় কেকেআরের জন্য শুধু শুরু— এবার দেখার তারা এই মোমেন্টাম ধরে রাখতে পারে কিনা।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment