---Advertisement---
lifezone nursing home

TMC BJP Clash: রাজপুর-সোনারপুরে পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত BJP, অভিযুক্ত তৃণমূল

April 21, 2026 10:59 AM
TMC BJP Clash
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা নতুন করে চরমে উঠল। রানিয়া মণ্ডলপাড়ায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।(TMC BJP Clash)

বিজেপির দাবি, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশীষ ধরের সমর্থনে দলীয় কর্মীরা এলাকায় পোস্টার লাগাচ্ছিলেন। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়(TMC BJP Clash)। অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার দেবব্রত দাসের ঘনিষ্ঠরাই এই হামলার সঙ্গে যুক্ত। শুধু মারধরই নয়, বিজেপির প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে।

(TMC BJP Clash) ঘটনায় অন্তত দুই বিজেপি কর্মী আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, একটি বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোর সময়ই এই অশান্তির সূত্রপাত। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়ায়। আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।

Anandalok Hospital Fire: মঙ্গলবার সকালে দুর্ঘটনা, আনন্দলোক হাসপাতালে আগুন: TMC BJP Clash: রাজপুর-সোনারপুরে পোস্টার লাগাতে গিয়ে আক্রান্ত BJP, অভিযুক্ত তৃণমূল

এই ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলার দেবব্রত দাস। তাঁর দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। ঘটনায় তৃণমূলের কোনও কর্মী জড়িত নয় বলেও দাবি করেছেন তিনি।

ভোটের মুখে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজপুর-সোনারপুরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment