রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অনিশ্চয়তা কাটেনি ‘Don 3’র ভবিষ্যৎ নিয়ে, ফারহানকে ক্ষতিপূরণ দিতে চান রণবীর

Published on: April 23, 2026
Don 3
---Advertisement---

বলিউডে বহু প্রতীক্ষিত বিগ বাজেটের ছবি ‘Don 3’-কে ঘিরে রণবীর সিং এবং ফারহান আখতারের মধ্যে চলা দ্বন্দ্বে নতুন মোড়। ক্ষতিপূরণ দিয়ে ঝামেলা মেটাতে চাইছেন রণবীর। কত টাকার ক্ষতিপূরণ দিতে চলেছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা?

ফারহান আখতার পরিচালিত ‘Don 3’ ছবিতে অভিনয় করার কথা ছিল রণবীরের। বহুদিন আগেই এই খবর সামনে এনেছিলেন ফারহান। ছবি জন্য অগ্রিম প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিকও পেয়েছিলেন রণবীর। কিন্তু ‘ধুরন্ধর’ এর আকাশ ছোঁয়া সাফল্যের পর হঠাৎ করেই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান রণবীর, আর তার পর থেকেই দু’জনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এই নিয়ে বলিউডের অন্দরে শুরু হয়েছিল কানাঘুষো।

উল্লেখ্য, পরিচালক ফারহান আখতার এবং তাঁর প্রযোজনা সংস্থা Excel Entertainment এর পক্ষ থেকে ক্ষতিপূরণ স্বরূপ রণবীরের হাত থেকে ৪০ কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে এবার সমস্ত মতবিরোধ মিটিয়ে ক্ষতিপূরণ স্বরূপ অগ্রিম পারিশ্রমিক হিসেবে পাওয়া ১০০ কোটি টাকা ফারহানকে ফেরত দিতে চান রণবীর। শুধু তাই নয়, প্রি-প্রোডাকশনের খরচের ক্ষতিপূরণ হিসেবেও তিনি নিজের আগামী ছবি ‘Pralay’-তে ফারহান আখতারকে অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানা যাচ্ছে। যদিও সেই অংশীদারিত্বের পরিমাণ ঠিক কত হবে, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের এই দ্বন্দ্ব হয়তো এবার শেষের পথে। যদিও কয়েকটি রিপোর্টে আবার বলা হচ্ছে, পুরো বিষয়টি এখনও চূড়ান্তভাবে মিটে যায়নি এবং আলোচনার পর্যায়ে রয়েছে।

West Bengal Election 2026: ভোটার তালিকা নাম নেই, ‘বাংলাদেশে পাঠিয়ে দেবে’, আতঙ্কে বৃদ্ধার চরম সিদ্ধান্ত

গত মার্চে মুক্তি পেয়েছে ‘Dhurandhar: The Revenge’। মুক্তির পর থেকেই গোটা দেশের সঙ্গে বিদেশেও ব্যাপক সাফল্য পেয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। এই সাফল্যের পরই কার্যত ‘Don 3’ থেকে সরে আসেন রণবীর। সেই থেকে ফারহানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সংঘাত আর জিইয়ে রাখতে চাইছেন না তিনি। সম্প্রতি দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন দীপিকা-রণবীর। আর এই খুশির মুহূর্তেই সমস্ত মতবিরোধ মিটিয়ে নিতে এবার ‘Don 3’ নির্মাতাদের ক্ষতিপূরণ দিতে চাইছেন রণবীর, এমনটাই মনে করছে সিনে মহলের একাংশ।

সব মিলিয়ে, ‘Don 3’-এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে রণবীরের এই প্রস্তাব পরিস্থিতি অনেকটাই বদলাতে পারে বলেই মনে করছেন বলিউডের একাংশ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment