রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tesla in West Bengal: পুজোর আগেই বাংলায় টেসলার এন্ট্রি! বড় পদক্ষেপ মাস্কের সংস্থার

Published on: April 23, 2026
Tesla in West Bengal
---Advertisement---

পশ্চিমবঙ্গের ইলেকট্রিক গাড়ির বাজারে বড় চমক নিয়ে প্রবেশ করতে চলেছে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থা টেসলা। পুজোর আগেই বাংলায় নিজেদের প্রথম সার্ভিস সেন্টার ও বডি শপ চালু করার ঘোষণা করল মার্কিন এই বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা (Tesla in West Bengal)। বুধবার সাংবাদিক বৈঠকে টেসলা ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার শারদ আগরওয়াল জানান, পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে খুব শীঘ্রই পরিষেবা সম্প্রসারণ করতে চলেছে সংস্থা।

টেসলার দাবি, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বিশেষ করে পূর্বাঞ্চলে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত বেড়েছে। সেই কারণেই শুধুমাত্র গাড়ি বিক্রি নয়, ক্রেতাদের উন্নত আফটার-সেলস সার্ভিস দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি বা আগামী ত্রৈমাসিকের মধ্যেই পশ্চিমবঙ্গ, চেন্নাই, আহমেদাবাদ এবং হায়দরাবাদে নতুন সার্ভিস সেন্টার ও বডি শপ চালু হবে(Tesla in West Bengal)।

(Tesla in West Bengal) যদিও রাজ্যের কোথায় এই পরিষেবা কেন্দ্র তৈরি হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি টেসলা। তবে সূত্রের খবর, জায়গা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলায় সার্ভিস সেন্টার চালু হলেও আপাতত কোনও শোরুম বা বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা নেই সংস্থার।

ভারতে টেসলার যাত্রা শুরু হয় ২০২১ সালে। সেই সময় বেঙ্গালুরুতে ‘Tesla India Motors and Energy Pvt Ltd’ নামে সংস্থার ভারতীয় ইউনিট নিবন্ধিত হয়। এরপর থেকেই ভারতে কারখানা তৈরি, আমদানি শুল্ক কমানো এবং ইলেকট্রিক গাড়ির বাজার সম্প্রসারণ নিয়ে কেন্দ্রের সঙ্গে একাধিক দফায় আলোচনা চালায় টেসলা। বিদেশ থেকে আমদানি করা গাড়ির উপর উচ্চ শুল্ক নিয়ে দীর্ঘদিন অসন্তোষ প্রকাশ করেছিলেন মাস্ক। তবে গত বছর মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠকের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। পরবর্তীতে কেন্দ্র আমদানি নীতিতে কিছু ছাড় দেওয়ায় ভারতে ব্যবসা সম্প্রসারণের গতি বাড়ায় সংস্থাটি। এরপর ধীরে ধীরে ভারতে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে টেসলা।(Tesla in West Bengal)

এদিকে শুধু গাড়ির ব্যবসাই নয়, মাস্কের আরেক সংস্থা স্টারলিঙ্ক-ও ভারতে পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে। প্রাথমিক সরকারি ছাড়পত্র মিলেছে বলেই খবর। সব মিলিয়ে প্রযুক্তি ও ইভি দুনিয়ায় বাংলার বাজারে হতে চলেছে মাস্কের অনুপ্রবেশ।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment