রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Narendra Modi Krishnanagar: রাজ্যে প্রথম দফার ভোট ভাঙল ৫০ বছরের রেকর্ড, কৃষ্ণনগরে পরিবর্তনের ডাক মোদীর

Published on: April 23, 2026
---Advertisement---

প্রথম দফার ভোটের দিনেই বাংলায় পরিবর্তনের সুর শুনতে পাচ্ছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি বলেন, এবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুরের মধ্যেই যে হারে ভোট পড়েছে, তা গত ৫০ বছরের নিরিখে বিরল। তাঁর কথায়, এই বিপুল ভোটদানই বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই বার্তাই স্পষ্ট করছে। (Narendra Modi Krishnanagar)

সভায় পৌঁছতেই বিজেপি নেতৃত্বের তরফে প্রধানমন্ত্রীকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি উপহার দেওয়া হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে মোদী নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ সামনে এলেও সামগ্রিকভাবে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে।’ অতীতে ভোট মানেই বাংলায় হিংসা, সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগ উঠত, কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলেই দাবি তাঁর। তাই এই ভোটকে তিনি গণতন্ত্রের উৎসব বলেও উল্লেখ করেন।(Narendra Modi Krishnanagar)

ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেন, ‘ভয় না পেয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।’ পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষ দুর্নীতি ও অরাজকতা থেকে মুক্তি চাইছেন। সম্প্রতি তাঁর ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, “আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের।”

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ৪ মে ফল প্রকাশের পর বাংলায় “সুশাসনের সরকার” গঠনের আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। (Narendra Modi Krishnanagar)

এদিনের সভাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে উপচে পড়া ভিড় দেখা যায়। বিজেপির জেলা নেতৃত্ব সহ একাধিক শীর্ষ নেতা সভায় উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের হার বৃদ্ধি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, তবে তার ফল কোন দিকে যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে ফল ঘোষণার দিন পর্যন্ত।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “Narendra Modi Krishnanagar: রাজ্যে প্রথম দফার ভোট ভাঙল ৫০ বছরের রেকর্ড, কৃষ্ণনগরে পরিবর্তনের ডাক মোদীর”

Leave a Comment