রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pooja Dadlani: একসঙ্গে তিন ফ্ল্যাট! কোটি কোটি টাকার বিনিয়োগে শিরোনামে শাহরুখ খানের ম্যানেজার

Published on: April 24, 2026
Pooja Dadlani
---Advertisement---

বলিউডের কিং খান এর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত পূজা দাদলানি। বিভিন্ন সময়ই শাহরুখের পাশে দেখা যায় তাঁকে। তবে এবার অবশ্য কাজের জন্য নয়, বিশাল অঙ্কের সম্পত্তি কেনার জন্যই শিরোনামে উঠে এলেন তিনি।

সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা এলাকায় একসঙ্গে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন পূজা দাদলানি (Pooja Dadlani)। এই সম্পত্তি তিনি একা নন, স্বামী হিতেশ গুরনানি এবং বাবা মোহন সেওরাম দাদলানির সঙ্গে যৌথভাবে কিনেছেন বলে জানা গিয়েছে।

প্রপার্টি রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, এই তিনটি ফ্ল্যাটের মোট মূল্য প্রায় ৩৮.২১ কোটি টাকা। যদিও কয়েকটি রিপোর্ট সূত্রে এই বিনিয়োগের অঙ্ক প্রায় ৩২ কোটির কাছাকাছি বলেও উল্লেখ করা হয়েছে। পূজা দদলানির (Pooja Dadlani) কেনা এই ফ্ল্যাটগুলি মুম্বইয়ের জনপ্রিয় কার্টার রোড এলাকায় ‘বরুণ’ নামক একটি বিলাসবহুল আবাসনে অবস্থিত। তিনটি ইউনিটই ওপরের তলায় অবস্থিত এবং এগুলো ‘লোটাস ডেভেলপারস’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান ‘ট্রাইক্ষা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড’ থেকে কেনা হয়েছে।

সূত্রের খবর, তিনটি ফ্ল্যাটের প্রতিটির আয়তন প্রায় ১,৫১১ বর্গফুট। এর সঙ্গে রয়েছে আলাদা বারান্দা। সব মিলিয়ে মোট জায়গার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪,৭৭৬ বর্গফুট, যা টেক্কা দিতে পারে যে কোন বড় তারকার বাড়িকেও।

PM Modi’s Boat Ride: সাতসকালে গঙ্গা বক্ষে মোদীর নৌকা বিহার, ক্যামেরা হাতে নিজেই তুললেন হাওড়া ব্রিজের ছবি

জানা গিয়েছে, এই সম্পত্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়েছে ২১ এপ্রিল। প্রায় ২.১৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং প্রায় ৯০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছে। পাশাপাশি, এই আবাসনে তিনটি ফ্ল্যাট কিনে মধ্যে মোট ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গাও পেয়েছেন পূজা ও তাঁর পরিবার।

তবে বিল্ডিংটির নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৮ সালের ডিসেম্বর মাস নাগাদ এই ফ্ল্যাটগুলির কাজ শেষ হতে পারে।

শাহরুখের বলিউড জীবনের শুরুর দিক থেকেই তাঁর সঙ্গে আছেন পূজা (Pooja Dadlani)। শাহরুখের কাজের সমস্ত পরিকল্পনা করা থেকে খুঁটিনাটি সমস্ত বিষয় নজর রাখেন তিনি। আর এর জন্য মোটা পারিশ্রমিকও পান। তবে শাহরুখ এবং গৌরী কোনওদিনই পূজাকে কেবল ম্যানেজার হিসেবে দেখেননি। বরং এত বছরের সম্পর্কে তিনিও হয়ে উঠেছেন খান পরিবারের এক সদস্য। এবার মুম্বাইয়ের বুকে পূজা দাদলানির নতুন ঠিকানাই তাই শাহরুখ ফ্যানদের নজর কেড়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “Pooja Dadlani: একসঙ্গে তিন ফ্ল্যাট! কোটি কোটি টাকার বিনিয়োগে শিরোনামে শাহরুখ খানের ম্যানেজার”

Leave a Comment