রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Election Viral Video: কুলির পিঠে চড়ে ফিরলেন ভোট কর্মীরা, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ভোটের ভিডিয়ো ভাইরাল

Published on: April 25, 2026
Election Viral Video
---Advertisement---

নির্বাচন গণতন্ত্রের উৎসব। আর এই উৎসব এলেই মানুষের মধ্যে সচেতনতা এবং তৎপরতার ছবিটা ফুটে ওঠে। অন্তত এবারের বঙ্গে প্রথম দফার নির্বাচন থেকে এই কথাটা স্পষ্ট। অন্যান্য বারের তুলনায় এবারে ভোটের হার রেকর্ড বৃদ্ধি পেয়েছে। প্রথম দফায় ভোট ছিল উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। ভোটের দিনের রাজনৈতিক উত্তেজনার ভিড়ে কিছু ব্যতিক্রমী ছবি দেখা গেলেও তখন আলোকপাত করা হয়নি। তবে বক্সা পাহাড়ের একটি ভোটের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে।

ভোট মানেই শুধু ইভিএম খারাপ বা বুথে গন্ডগোল নয়, অনেক সময় তার সঙ্গে জড়িয়ে থাকে কঠিন সংগ্রামও। তেমনই এক ছবি এবার সামনে এলো আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় থেকে। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে ভোটের কাজ সেরে ফেরার সময় ভোট কর্মীদের পাহাড়ি কুলির পিঠে চড়ে নামতে হয়, আর সেই ভিডিয়োই এখন সমাজ মাধ্যমে ভাইরাল। (Election Viral Video)

জানা গিয়েছে, জেলা প্রশাসনের কর্তরাই এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ভোট ঘোষণার দিনই বক্সা পাহাড়ের এই কঠিন ও দুর্গম বুথগুলোর কথা উল্লেখ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা এলাকায় প্রায় ২৮০০ ফুট উচ্চতায় অবস্থিত বক্সা পাহাড়। এখানে মোট ১১টি গ্রামের জন্য তিনটি বুথ তৈরি করা হয়েছিল। বক্সা পাহাড়ের আদমা, চুনাভাটি ও বক্সা- এই তিন জায়গায় বুথ গড়ে তোলা হয়।

বক্সা এলাকার সাতটি গ্রামের ভোটারদের জন্য বক্সা দুয়ার বিএফপি স্কুলে একটি বুথ করা হয়। এখানে সদর বাজার, ডারাগাঁও, লেপচাখা, তাসিগাঁও, লালবাংলো, খাট্টা লাইন ও ওচলুং গ্রামের মোট ৬১০ জন ভোটার ভোট দিয়েছেন। (Election Viral Video)

অন্যদিকে, আদমা, লামনা ও সেওগাঁও- এই তিনটি পাহাড়ি গ্রামের জন্য ২৮ নম্বর বক্সা দুয়ার এফভিপি স্কুলে আরেকটি বুথ তৈরি করা হয়। সেখানে মোট ৬০৮ জন ভোটার ছিলেন।

US-Iran War: ফের ইরান-আমেরিকা বৈঠক নিয়ে জল্পনা, ট্রাম্পের দুই বিশেষ দূত পাকিস্তানে

এই দুর্গম এলাকায় ভোট করানো যেমন কঠিন, তেমনই ভোট শেষে কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনাটা আরও বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন কিছু পাহাড়ি কুলিরা। যাদের পিঠে চড়েই নিরাপদে দুর্গম পাহাড় থেকে নেমেছেন ভোট কর্মীরা। কঠিন বাস্তবের সেই ছবিই এখন ভাইরাল। (Election Viral Video)

সমাজ মাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই মানুষ ব্যাপকভাবে প্রশংসা করছেন। কেউ ভোট কর্মীদের দায়বদ্ধতার তারিফ করছেন, কেউবা আবার ওই পাহাড়ি কুলিদের কুর্নিশ জানাচ্ছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Election Viral Video: কুলির পিঠে চড়ে ফিরলেন ভোট কর্মীরা, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের ভোটের ভিডিয়ো ভাইরাল”

Leave a Comment