রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

US-Iran War: ফের ইরান-আমেরিকা বৈঠক নিয়ে জল্পনা, ট্রাম্পের দুই বিশেষ দূত পাকিস্তানে

Published on: April 25, 2026
US-Iran War
---Advertisement---

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে যেতে দুই গুরুত্বপূর্ণ প্রতিনিধিকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US-Iran War)। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং শান্তি বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার ইসলামাবাদে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে বৈঠক করতে পারেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “স্পেশাল এনভয় উইটকফ এবং জ্যারেড কুশনার রবিবার পাকিস্তান রওনা দেবেন। সেখানে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হবে।”

তবে এখনও পর্যন্ত তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে তারা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসবে কিনা। ফলে সম্ভাব্য এই বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স-ও পরিস্থিতির উপর নজর রাখছেন। আলোচনায় অগ্রগতি হলে তিনি ইসলামাবাদ সফরে যেতে পারেন বলে জানা গিয়েছে। যদিও আপাতত তাঁর যাওয়ার পরিকল্পনা নেই।(US-Iran War)

অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, তিনি পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফরে যাচ্ছেন। তাঁর কথায়, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “ইরানের সামনে এখনও ভাল চুক্তির সুযোগ রয়েছে। আমেরিকা কোনও তাড়াহুড়োয় নেই।”

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার -এর সঙ্গে আরাঘচির বৈঠকেও আঞ্চলিক উত্তেজনা ও আমেরিকা-ইরান সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।(US-Iran War)

বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাব্য বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা, তেল সরবরাহে অনিশ্চয়তা এবং আমেরিকা-ইরান সম্পর্কের অবনতির মাঝে নতুন করে আলোচনার রাস্তা খুলতে পারে এই উদ্যোগ। পাশাপাশি পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে সামনে এনে ওয়াশিংটন কূটনৈতিক সমীকরণেও নতুন বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

Weather Update: এবার সামান্য হলেও দক্ষিণবঙ্গে গরম কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস, কিন্তু ঝড়বৃষ্টি কি হবে ? উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস: US-Iran War: ফের ইরান-আমেরিকা বৈঠক নিয়ে জল্পনা, ট্রাম্পের দুই বিশেষ দূত পাকিস্তানে

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “US-Iran War: ফের ইরান-আমেরিকা বৈঠক নিয়ে জল্পনা, ট্রাম্পের দুই বিশেষ দূত পাকিস্তানে”

Leave a Comment