রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IPL 2026: কোহলি-দেবদত্ত ঝড়ে আরসিবির দাপুটে জয়, মুগ্ধ ক্রুনাল পাণ্ডিয়া

Published on: April 25, 2026
IPL 2026
---Advertisement---

আইপিএল-এ ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জেতা বেশ কঠিন।(IPL 2026) তবে শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই কঠিন কাজটাই অনায়াসে করে দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে মরসুমের শেষ হোম ম্যাচে সমর্থকদের দুর্দান্ত উপহার দিল আরসিবি। আর এই জয়ের নেপথ্যে ছিলেন বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল এবং ক্রুনাল পাণ্ডিয়া।

(IPL 2026) ম্যাচের পর আরসিবি অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া কোহলি ও দেবদত্তর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হন। তাঁর কথায়, “২০০-র বেশি রান তাড়া করতে গেলে শুরু থেকেই চাপ থাকে। প্রতি ওভারে প্রায় ১০ রান করে তুলতে হয়। কিন্তু বিরাট আর দেব যেভাবে ব্যাট করেছে, কিছু শট অবিশ্বাস্য ছিল। দলের জয়ে সামান্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে আসার অনুভূতিই আলাদা।”গুজরাটের ইনিংস নিয়েও সন্তুষ্ট ক্রুনাল। তিনি বলেন, “ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো ছিল। একটা সময় ওরা ১৭০-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাত্র এক বা দুই উইকেট হারিয়ে। সেখান থেকে ২০৫ রানে আটকে দেওয়া সত্যিই দারুণ বোলিং প্রচেষ্টা। প্রত্যেক বোলার গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়েছে।”

Ex-Cricketers in Politics: ক্রিকেটের পিচ ছেড়ে রাজনীতির ময়দানে, তারপর দলবদল! ভজ্জি-সিধু-কীর্তি আজাদদের রাজনৈতিক ইনিংস: IPL 2026: কোহলি-দেবদত্ত ঝড়ে আরসিবির দাপুটে জয়, মুগ্ধ ক্রুনাল পাণ্ডিয়া

এই জয়ের আসল ভিত গড়ে দেন বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কল। দু’জনে মিলে মাত্র ৫৯ বলে ১১৫ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়েন। কোহলি খেলেন ৪৪ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস, আর দেবদত্ত করেন ২৭ বলে ৫৫। শেষদিকে ক্রুনাল পাণ্ডিয়ার অপরাজিত ১২ বলে ২৩ রান আরসিবিকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।(IPL 2026)

দেবদত্ত জানান, শুরু থেকেই পরিকল্পনা ছিল বড় জুটি গড়ার। তাঁর কথায়, “আমরা জানতাম একটা বড় পার্টনারশিপ খুব দরকার। শুরুটা ভালো হওয়ার পর লক্ষ্য ছিল ম্যাচটা যত গভীর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং প্রতিপক্ষের উপর চাপ ধরে রাখা।”

হোম ম্যাচে সমর্থকদের সমর্থনের কথাও আলাদা করে উল্লেখ করেন দেবদত্ত। তিনি বলেন, “আরসিবি সমর্থকরা সত্যিই বিশেষ। প্রতিটা ম্যাচে যেভাবে দলকে সমর্থন করেন, সেটা অনুপ্রেরণা দেয়।”

এই ম্যাচে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। তিনি আইপিএলে ৮০০টি চার এবং ৩০০টি ছক্কার গণ্ডি পেরিয়ে যান। বর্তমানে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড তাঁর দখলে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment