---Advertisement---
lifezone nursing home

Cristiano Ronaldo: কড়া ডায়েট, দিনে ৫ বার ঘুম— ৪১-এও কীভাবে ফিট থাকেন রোনাল্ডো?

April 26, 2026 5:25 PM
---Advertisement---

“বয়স শুধু সংখ্যামাত্র”, এই কথার জীবন্ত উদাহরণ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনাল্ডো। বয়স ৪১ ছুঁইছুঁই। এই বয়সে অনেক ফুটবলার বহু আগেই বুটজোড়া তুলে রাখেন। কিন্তু ক্রিস্তিয়ানো রোনাল্ডো এখনও ৪১ বছর বয়সের দোরগোড়ায় পৌঁছেও মাঠে তাঁর গতি, ফিটনেস এবং ধার এখনও অনেক তরুণ ফুটবলারের কাছে ঈর্ষার কারণ।। সৌদি ক্লাব Al Nassr FC-র জার্সিতে এখনও নিয়মিত গোল করছেন তিনি, পাশাপাশি পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিমের গুরুত্বপূর্ণ ভরসা হয়েও রয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কীভাবে এই বয়সেও এতটা ফিট থাকছেন রোনাল্ডো? (Cristiano Ronaldo)

রিপোর্ট অনুযায়ী রোনাল্ডোর ফিটনেসের মূল রহস্য তাঁর নিয়মিত কঠোর রুটিন। তিনি সপ্তাহে পাঁচ দিন নিয়ম করে ট্রেনিং করেন এবং প্রতিদিন প্রায় তিন থেকে চার ঘণ্টা শরীরচর্চায় ব্যয় করেন। তাঁর ওয়ার্কআউটে থাকে কার্ডিও এক্সারসাইজ, ভারোত্তোলন, স্প্রিন্ট ড্রিল, কোর ট্রেনিং এবং মাঠে বল নিয়ে আলাদা অনুশীলন। শরীরের ফ্যাট শতাংশ অত্যন্ত কম রাখতে তিনি বিশেষ নজর দেন। (Cristiano Ronaldo)

খাওয়াদাওয়ার ক্ষেত্রেও কোনও আপস নেই। তিনি দিনে তিনবেলা ভারী খাবারের বদলে ছয়টি ছোট মিল খান। খাদ্যতালিকায় থাকে প্রচুর প্রোটিন—বিশেষ করে মাছ, চিকেন, ডিম এবং সবজি। পর্তুগিজ স্টাইলে তৈরি ‘বাকালহাউ’ নামের একটি মাছের পদও তাঁর প্রিয়। সফট ড্রিংক, অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত মিষ্টি থেকে তিনি দূরে থাকেন।

শুধু শরীরচর্চা নয়, পর্যাপ্ত ঘুমকেও সমান গুরুত্ব দেন পর্তুগিজ মহাতারকা। একটানা দীর্ঘ ঘুমের বদলে তিনি কয়েক দফায় ঘুমোন, যাতে শরীর দ্রুত রিকভার করতে পারে। এছাড়াও সাঁতার এবং আইস বাথ নেন এবং ক্রায়োথেরাপির মতো আধুনিক রিকভারি পদ্ধতি ব্যবহার করেন। তাঁর বাড়িতে অত্যাধুনিক জিমও রয়েছে বলে জানান তিনি। (Cristiano Ronaldo)

ফুটবলজীবনের শেষ পর্যায়ে এসেও রোনাল্ডোর এই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। বহু ফুটবলার যেখানে অবসরের কথা ভাবছেন, সেখানে রোনাল্ডো এখনও প্রমাণ করছেন ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং শৃঙ্খলা থাকলে বয়স কখনও বাধা হতে পারে না। তাঁর ফিটনেস রুটিন এখন বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে অনুপ্রেরণার নাম।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment