রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: প্রচারের শেষ দিনে আত্মবিশ্বাসী রাজন্যা, তোপ দাগলেন বিরোধীদের দিকে

Published on: April 27, 2026
West Bengal Election
---Advertisement---

আগামী বুধবার, ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। শেষ লগ্নের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এরই মধ্যে শেষ দিনের প্রচারের জন্য নিজের ‘বাড়ি’কেই বেছে নিলেন সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্যা হালদার। এদিন সকালে সোনারপুর বাজারে জোর প্রচারে নজর কাড়লেন রাজন্যা। (West Bengal Election)

এবারের বিধানসভা নির্বাচনে যখন বিজেপি ও তৃণমূল কয়েকশো কর্মী সমর্থক, নেতা মন্ত্রীদের নিয়ে চোখ ধাঁধানো রোড শো বা জনসভা করতে ব্যস্ত ছিল তখন রাজন্যা নিজের হাতেই তুলে নিয়েছিলেন প্রচারের দায়িত্ব- বিলি করছেন লিফলেট, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। এবার প্রচারের দিন শেষ। পথটা কতটা কঠিন ছিল? এ প্রশ্নের উত্তরে রাজন্যা বলেন, “এটা শেষ নয় এটাই শুরু। লড়াইটা কঠিন মনে করলেই কঠিন। আমার পাশে অফুরান মানুষের ভালোবাসা ছিল। আমার পাশে বাকি বড় বড় প্রার্থীদের মতো ১০০ জন ছিল না কিন্তু যেই ১০ জন ছিল তাঁরাই আমাকে ভোট দেবে এ বিশ্বাস আছে।”

West Bengal Election 2026: শেষলগ্নে প্রচারে ঝড় তুললেন বিকাশরঞ্জন, জিপে করে ঘুরলেন যাদবপুরের বিভিন্ন ওয়ার্ড

বারুইপুরে সম্প্রতি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের প্রচার প্রসঙ্গে রাজন্যা বলেন, যারা মণিপুর জ্বলছে জানা সত্ত্বেও সেখানে গিয়ে দাঁড়ায় না বরং গঙ্গাবক্ষে হাওয়া খায়, তাঁদের রাজন্যার পাশে এসে দাঁড়ানোর কোনও দরকার নেই। (West Bengal Election)

শুরু থেকেই নিজেকে এলাকারই মেয়ে হিসেবে তুলে ধরেছেন রাজন্যা। শেষবেলায় এসেও সেই সুরই সোনা গেল তাঁর গলায়। রাজন্যা জানান, তিনি এখানেই ছিলেন, থাকবেন এবং এলাকার সমস্যার সমাধানে সর্বদা পাশে থাকবেন এবং তাঁর বিশ্বাস এলাকার লোকেরা তাঁর কাকা, জ্যাঠা আত্মীয়ের মতো কাজেই তারা সবাই নিজের ঘরের মেয়ের ওপর ভরসা রাখবেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Election: প্রচারের শেষ দিনে আত্মবিশ্বাসী রাজন্যা, তোপ দাগলেন বিরোধীদের দিকে”

Leave a Comment