রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bengaluru: হাসপাতালের দেওয়াল ধসে ৮ মৃত্যু, বেঙ্গালুরুতে মর্মান্তিক দুর্ঘটনা

Bengaluru
---Advertisement---

প্রবল বৃষ্টির জেরে হাসপাতালের দেওয়াল ধসে ৮ জনের মৃত্যু বেঙ্গালুরুতে (Bengaluru)। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তুমুল বৃষ্টির মধ্যে উঁচু প্রাচীর লাগোয়া ফুটপাথে অস্থায়ী প্লাস্টিকের ছাউনির নীচে আশ্রয় নিয়েছিলেন অনেকে। আর তাঁদেরই উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রাচীরের একাংশ।

বুধবার বিকেল থেকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। সন্ধ্যে সাড়ে ৫টা নাগাদ লেডি কার্জন হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিপাতের সময় হাসপাতাল চত্ত্বরের একটি দেওয়ালের নিচে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন হকার। আচমকাই দেওয়ালটি তাদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান ৮ জন। এরপরই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের।

শিবাজীনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ জানিয়েছেন, সন্ধে সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাত ও ভারী বৃষ্টির জেরে এমনটা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বেঙ্গালুরুর হাওয়া অফিসের রেকর্ড বলছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শহরে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ফুটপাথে জড়ো হওয়া মানুষদের উপর দেয়ালটি (Bengaluru) ভেঙে পড়ে, যার মধ্যে রাস্তার হকার এবং পথচারীরাও ছিলেন। ওই সরকারি হাসপাতালটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং প্রতিদিনই এখানে প্রচুর মানুষের যাতায়াত করেন। হাসপাতাল প্রাঙ্গণ সংলগ্ন ফুটপাথগুলির হকার ও ছোট ব্যবসায়ীদের অস্থায়ী ছাউনিতে বৃষ্টিতে অনেকে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও দুর্ঘটনার শিকার হন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment