---Advertisement---
lifezone nursing home

CSK vs MI: চোট সেরে যাওয়ার পরও মাঠে এলেন না ধোনি-রোহিত, এমন কী হলো?

May 2, 2026 8:48 PM
CSK vs MI
---Advertisement---

আজও ম্যাচে খেলতে দেখা গেল না মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাকে (CSK vs MI)। এই দুই ক্রিকেটারের মাঠে না নামা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তবে এই ম্যাচের আগেই সুরেশ রায়না ও অশ্বিন সকলের মুখেই শোনা যাচ্ছিল হয়ত শেষ মুহূর্তে কোনও উপহার দিতে চলেছেন এই দুই তারকা ক্রিকেটার। তবে শনিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দল মুখোমুখি হলেও মাঠে নামতে দেখা গেল না মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাকে। এমন কী হলো ধোনির? মাঠে নামা তো দূরের কথা, স্টেডিয়ামেও দেখা গেল না।

চোটের কারণে চলতি আইপিএলে একটিও ম্যাচে খেলেননি ধোনি। এখন সুস্থ হলেও তাঁকে খেলতে দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও আসছেন না। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি? শুক্রবার উত্তর দিয়েছিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

হাসি জানিয়েছেন, অকারণে যাতে সব নজর ধোনির দিকে ঘুরে না যায় তাই জন্যই তিনি মাঠে আসছেন না। হাসির কথায়, “ধোনি দলের কথা ভাবে। ও সব সময় চায় দলের ভাল কিসে হবে। তাই ওর ধারণা, মাঠে এলে বাকিদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে। নিশ্চিত ভাবে ক্যামেরা বার বার ধোনিকেই ধরবে। দর্শকেরাও ধোনিকে দেখে চিৎকার করবে। আরও অনেক কিছু হতে পারে। ধোনি চায় দল শান্ত মাথায় নিজেদের কাজটা করুক। তাই ও মাঠে আসছে না।”

তিনি আরও বলেন, “এটা ঠিক সিদ্ধান্ত না ভুল সেটা বিচার করা আমার কাজ নয়। তবে এটুকু জানি, ধোনির মাঠে না আসার কারণ এটাই।”

একইভাবেই মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা হ্যামস্ট্রিং চোটের কারণে গত চারটি ম্যাচ খেলতে পারেননি। তবে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে ভক্তদের কিছুটা আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছেন, রোহিত বর্তমানে সুস্থ হয়ে ওঠার পথে এবং শুক্রবার নেটে তাঁকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। তবে শনিবারও ম্যাচে দেখা গেল না রোহিতকে। তবে কি মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই মাঠে নামার সিদ্ধান্ত নেবেন? সেই দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমিরা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment