---Advertisement---
lifezone nursing home

IPL 2026: ধরমশালা থেকে আহমেদাবাদ, IPL-এর প্লে-অফের সূচি ঘোষণা

May 6, 2026 2:42 PM
IPL 2026
---Advertisement---

ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার আর খুব বেশি দিন নেই। (IPL 2026) ২০২৬ মরশুম এখন ঢুকে পড়েছে সবচেয়ে রোমাঞ্চকর পর্বে—প্লে-অফ! লিগ পর্বের দীর্ঘ লড়াই পেরিয়ে সেরা চার দল এখন মুখোমুখি হতে প্রস্তুত, যেখানে প্রতিটি ম্যাচই নির্ধারণ করবে ট্রফির ভাগ্য।

(IPL 2026) প্লে-অফ সূচি অনুযায়ী, প্রথম বড় লড়াই অর্থাৎ কোয়ালিফায়ার ১ অনুষ্ঠিত হবে ২৬ মে, ধরমশালার HPCA স্টেডিয়ামে। এই ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টবিলের শীর্ষ দুই দল। জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, আর পরাজিত দল পাবে আরেকটি সুযোগ।

এরপর ২৭ মে, নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এলিমিনেটর ম্যাচ। এখানে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়—তাই চাপ ও উত্তেজনা থাকবে তুঙ্গে। একই মাঠে ২৯ মে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ২। কোয়ালিফায়ার ১-এ হারা দল এবং এলিমিনেটরের বিজয়ী দলের মধ্যে হবে এই হাইভোল্টেজ লড়াই। এই ম্যাচের বিজয়ীই ফাইনালে জায়গা করে নেবে।

সবশেষে, ৩১ মে, ক্রিকেট বিশ্বের অন্যতম বড় মঞ্চ -আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে কে তুলবে আইপিএল ২০২৬ এর ট্রফি—সেই প্রশ্নের উত্তর মিলবে এই দিনেই।

এবারের IPL-এ ইতিমধ্যেই দেখা গেছে একাধিক থ্রিলার ম্যাচ, শেষ ওভারের নাটক, এবং তরুণ-অভিজ্ঞদের দাপট। ফলে প্লে-অফ যে আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

সল্ট নেই, স্বাদ কি ফিকে হবে? আরসিবির ঝাঁঝে ধাক্কা, সুযোগের দরজা বেথেলের সামনে: IPL 2026: ধরমশালা থেকে আহমেদাবাদ, IPL-এর প্লে-অফের সূচি ঘোষণা

প্লে-অফের দৌড়ে এগিয়ে যে চার দল

(IPL 2026) আপাতত তালিকায় পাঞ্জাব কিংস শক্তিশালী অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারা ধারাবাহিক পারফরম্যান্স করছে। তারপর রয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদের ব্যালান্সড স্কোয়াড। রাজস্থান রয়্যালসের লড়াইয়ে টিকে থাকা। অন্যদিকে গুজরাট টাইটান্স ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

এখনও ২১টি ম্যাচ বাকি থাকায় ছবিটা পুরোপুরি স্পষ্ট নয়। তবে এই চার দল বর্তমানে যেভাবে পারফর্ম করছে, তাতে প্লে-অফের দৌড়ে তারাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ ল্যাপে হঠাৎ উলটফেরত হবে, নাকি এই চার দলই ধরে রাখবে নিজেদের জায়গা—এটাই এখন বড় প্রশ্ন। (IPL 2026)

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এবার কোনও দলই একেবারে ফেভারিট নয়। ফর্ম, চাপ সামলানোর ক্ষমতা এবং ম্যাচের মুহূর্ত—এই তিনেই নির্ভর করবে ফলাফল।

এখন শুধু অপেক্ষা—কার হাতে উঠবে সোনালি ট্রফি, আর কে থেমে যাবে স্বপ্নপূরণের ঠিক আগেই!

ভোট-পরবর্তী শান্তি বজায় রাখতে কড়া বার্তা কলকাতার CP-র, গুজবে কান না দেওয়ার আবেদন: IPL 2026: ধরমশালা থেকে আহমেদাবাদ, IPL-এর প্লে-অফের সূচি ঘোষণা

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment