রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Higher Secondary Results 2026: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

Higher Secondary Results 2026
---Advertisement---

প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক ২০২৬-এর ফলাফল। সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রকাশিত হলো ফলাফল। চলতি বছরে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৭৬ দিনের মাথায় হলো রেজাল্ট আউট। এবছরে পাশের হার ৯১.২৩%।

এই বছরই প্রথম উচ্চমাধ্যমিক হয় সেমেস্টার পদ্ধতিতে। একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলে। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১জন। যার মধ্যে পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। পাশ করেছে ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মের পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যাই ছিল বেশি। পাশের হারের নিরিখেও এগিয়ে ছাত্রীরাই। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের পাশের হার ৮৯.৭১% এবং ছাত্রীদের পাশের হার ৯২.৪৭%। (Higher Secondary Results 2026)

উচ্চমাধ্যমিক ২০২৬-এ পাশের হারের নিরিখে এগিয়ে জেলা। এই তালিকায় প্রথমেই আছে পূর্ব মেদিনীপুর (পাশের হার- ৯৪.১৯%), দ্বিতীয় হাওড়া (পাশের হার- ৯৩.৮৪%), তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (পাশের হার- ৯৩.৭১%)। মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ৬৪ জন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৬ এবং ছাত্রী রয়েছে ৮ জন। উচ্চমাধ্যমিক ২০২৬ এ প্রথম হয়েছেন আদৃত পাল, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে।

সকাল ১১ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীরা সংসদের নিজস্ব ওয়েবসাইট গিয়ে অথবা www.indiaresults.com, https://result.wb.gov.in/, https://www.results.shiksha/ ওয়েবসাইটে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিলেই দেখা যাবে রেজাল্ট। আজই স্কুলগুলি থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। (Higher Secondary Results 2026)

Air India Flight Cancelled: একগুচ্ছ বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার, কোন কোন রুটে বন্ধ হচ্ছে পরিষেবা?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Higher Secondary Results 2026: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ”

Leave a Comment