---Advertisement---
lifezone nursing home

Pooja Bedi: ‘অভিনয় না, সুযোগ পেতে ক্লিভেজই ছিল অস্ত্র’, খোলামেলা আলোচনায় পূজা বেদী

May 16, 2026 4:24 PM
Pooja Bedi
---Advertisement---

একসময় বলিউডের অন্যতম সাহসী ও গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন পূজা বেদী (Pooja Bedi)। নব্বইয়ের দশকে তাঁর স্টাইল, সাহসী ফটোশুট এবং খোলামেলা ব্যক্তিত্ব নিয়ে কম আলোচনা হয়নি। তবে কেরিয়ারের একদম চূড়ায় পৌঁছে নিজেকে সরিয়ে নেন অভিনয় জগৎ থেকে। এবার নিজের কাজ এবং ব্যাক্তিগত জীবন নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করতে দেখা গেল অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ের দক্ষতা খুব বেশি না থাকায় দর্শকদের নজর কাড়তে তিনি নিজের গ্ল্যামারকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। লাস্যময়ী রূপে ক্যামেরার সামনে যখনই তিনি ধরা দিতেন দর্শকরা তাতেই মুগ্ধ হতেন। পূজার কথায়, তিনি খুব তাড়াতাড়িই বুঝে গিয়েছিলেন যে অভিনয়ের ক্ষেত্রে তিনি হয়তো অন্য অনেক বলিউড অভিনেত্রীর মতো দক্ষ নন। তাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে এবং মানুষের নজরে আসতে তিনি নিজের শরীরী আবেদন, আত্মবিশ্বাস এবং সাহসী ইমেজকে কাজে লাগান। অভিনেত্রী স্পষ্টভাবেই বলেন, “মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরাতে আমি আমার ক্লিভেজ ব্যবহার করতাম।” তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। (Pooja Bedi)

অভিনেত্রীর মতে, সেই সময় বলিউডে গ্ল্যামার এবং সাহসী উপস্থিতির যথেষ্ট গুরুত্ব ছিল। আর তিনি সেটাকেই নিজের শক্তি হিসেবে ব্যবহার করেছিলেন। তবে এই নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন পূজা। বরং জীবনের প্রতিটি সিদ্ধান্ত তিনি নিজের শর্তে নিয়েছেন বলেই দাবি তাঁর।

Salman Khan: স্ক্রিপ্ট নয়, অভিজ্ঞতাই ভরসা! নিজের কাজের ধরন জানালেন সলমন খান

শুধু কেরিয়ার নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেছেন পূজা বেদী। প্রাক্তন স্বামী ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিচ্ছেদের পরও তাঁদের সম্পর্ক ভালো রয়েছে বলে জানান অভিনেত্রী। তাঁদের দুই সন্তান, আলেয়া এবং ছেলে ওমরকে নিয়ে এখনও তাঁরা একে অপরের পাশে থাকেন। তিনি বলেছেন তাঁর দাম্পত্য জীবনের ওই ১২ বছর তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন না বলে এমন নয় যে সেই সুখের দিনগুলির কথা তিনি ভুলে যাবেন। (Pooja Bedi)

পূজা বেদীর এই সোজাসাপ্টা স্বীকারোক্তি অনেকের কাছেই খুব সাহসী পদক্ষেপ বলে মনে হয়েছে। আবার অনেকেই বলছেন, তিনি আসলে বলিউডের সেই সময়কার বাস্তব ছবিটাই তুলে ধরেছেন। নিজের জীবন নিয়ে রাখঢাক না করাই যে তাঁর স্বভাব, সেটাই আরও একবার স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment