দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড়। প্রতিবেশী ৬২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছরের নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে। (Child Abusement With Chocolate)
অভিযোগ অনুসারে, অভিযুক্ত নাবালিকাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যান এবং নির্যাতন করেন। ঘটনার পর মেয়েকে কাউকে কিছু বললে তার ভাইদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ। ভয়ে কয়েকদিন মুখ বন্ধ রাখলেও পরে মেয়ে মাকে পুরো ঘটনা জানায়। মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। (Child Abusement With Chocolate)
শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। কমিশনের এক সদস্য বলেন, “ওরা খুবই বিধ্বস্ত। আমরা ওনার পাশে থাকবো সেটা জানানো হয়েছে। সরকার ওদের পাশে থাকবে। জিরো টলারেন্স আমাদের নীতি। আইনি সাহায্য, কাউন্সেলিং, সিডসহ যা যা দরকার সব দেওয়া হবে। আমরা খোঁজ রাখব।” পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নে তিনি জানান, আইও ভালো কাজ করছেন, তবে অন্যদের ভূমিকা নজরদারিতে রাখা হচ্ছে। (Child Abusement With Chocolate)
নির্যাতিতার মা বলেন, “আমার ১১ বছরের মেয়ের সঙ্গে এমন ঘটনা কীভাবে হলো? ওর তো এখনো পুরো ভবিষ্যৎ রয়েছে। ৬২ বছরের একজন মানুষের মনে এমন অনুভূতি কীভাবে এল?” তিনি আরও জানান, মেয়ে প্রথমে ভয়ে কিছু বলেনি। অভিযুক্ত মেয়েকে বলেছিল, “তুই বাজে কাজ করিস, তোর ভাইকে মেরে ফেলব।” মেয়ের দুই জমজ ভাই রয়েছে। পরে মেয়ে একটি এনজিও-তে পুরো ঘটনা খুলে বলে। বাবা জানান, এই ঘটনা একবারই ঘটেছে। (Child Abusement With Chocolate)
পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর। শিশু সুরক্ষা কমিশন নির্যাতিতা ও পরিবারের পাশে থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুর মৃত্যু, ধুন্ধুমার পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র










3 thoughts on “Child Abusement With Chocolate: প্রতিবেশী বৃদ্ধের হাতে যৌন হেনস্থার শিকার নাবালিকা, পলাতক অভিযুক্ত”