---Advertisement---
lifezone nursing home

Amjad Khan’s son Shadaab Khan: বাবার মৃত্যু প্রথমে বুঝতেই পারিনি’, আবেগঘন স্মৃতিচারণায় আমজাদ খানের ছেলে শাদাব

May 17, 2026 5:59 PM
---Advertisement---

হিন্দি চলচ্চিত্র জগতের ইতিহাসে খলনায়কের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন আমজাদ খান। ‘ কিতনে আদমি থে ?’— এই একটি সংলাপই আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। সেই কিংবদন্তি অভিনেতার মৃত্যু এবং পরিবারে তার প্রভাব নিয়ে বহু বছর পর আবেগঘন স্মৃতিচারণ করলেন তাঁর ছেলে শাদাব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছেন, বাবার মৃত্যুর খবর প্রথম যখন তিনি শুনেছিলেন, তখন এতটাই ছোট ছিলেন যে গোটা পরিস্থিতির গভীরতা ঠিকভাবে বুঝতেই পারেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেন, তিনি শুধু নিজের বাবাকেই হারাননি, ভারতীয় সিনেমাও হারিয়েছে এক অসাধারণ শিল্পীকে। (Amjad Khan’s son Shadaab Khan)

১৯৯২ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আমজাদ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫১ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। বিশেষ করে একটি ভয়াবহ পথ দুর্ঘটনার পর তাঁর শরীরে গুরুতর আঘাত লাগে এবং সেই ঘটনার পর থেকেই স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে। যদিও অসুস্থতার মাঝেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি তিনি। (Amjad Khan’s son Shadaab Khan)

শাদাব জানান, ছোটবেলায় বাবাকে তিনি শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই দেখতেন না, বরং অত্যন্ত স্নেহশীল এবং হাসিখুশি মানুষ হিসেবেই চিনতেন। পরিবারে সকলের সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন আমজাদ। তবে তাঁর মৃত্যুর দিন বাড়ির পরিবেশ আচমকাই বদলে যায়। চারদিকে কান্না, আত্মীয়-বন্ধুদের ভিড় এবং শোকস্তব্ধ পরিস্থিতি দেখে প্রথমে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। পরে তাঁকে জানানো হয়, তাঁর বাবা আর নেই।

শাদাবের কথায়, তখন হয়তো মৃত্যু শব্দটার গভীরতা পুরোপুরি বোঝার বয়স হয়নি তাঁর। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারেন, তাঁর বাবার চলে যাওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সিনেমা জগতের জন্যও বিরাট ধাক্কা ছিল। কারণ আমজাদ খান শুধু ‘গব্বর সিং’ চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি কমেডি, পারিবারিক চরিত্র, নেতিবাচক ভূমিকা সব ধরনের অভিনয়েই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। (Amjad Khan’s son Shadaab Khan)

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত “Sholey” ছবিই আমজাদ খানকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। পরিচালক রমেশ সিপ্পির সেই ছবিতে গব্বর সিং চরিত্রে তাঁর অভিনয় আজও ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ভিলেন চরিত্র হিসেবে ধরা হয়। ছবিতে তাঁর সংলাপ বলার ধরণ, চোখের অভিব্যক্তি এবং ভয়ংকর উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে।

তবে শুধু ‘ Sholey ’ নয়, ‘ Muqaddar Ka Sikandar’ , ‘ Yaarana’ , ‘Laawaris’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছিলেন আমজাদ খান। সহ-অভিনেতাদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ।

সাক্ষাৎকারে শাদাব আরও জানান, তাঁর বাবার জনপ্রিয়তা এতটাই ছিল যে, মৃত্যুর পরও মানুষ আজ পর্যন্ত তাঁকে একই আবেগ নিয়ে মনে রেখেছে। নতুন প্রজন্মও এখনও ‘গব্বর সিং’-এর সংলাপ শুনে মুগ্ধ হয়। তাঁর মতে, এটাই একজন প্রকৃত শিল্পীর সবচেয়ে বড় সাফল্য হল সময় পেরিয়ে গেলেও মানুষের মনে সমানভাবে বেঁচে থাকা। (Amjad Khan’s son Shadaab Khan)

স্ক্রিপ্ট নয়, অভিজ্ঞতাই ভরসা! নিজের কাজের ধরন জানালেন সলমন খান


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment