---Advertisement---
lifezone nursing home

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর ‘ব্যান’ রণবীর সিং, কী বললেন অভিনেতা?

May 25, 2026 8:58 PM
Ranveer Singh
---Advertisement---

পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে হঠাৎ সরে দাঁড়িয়ে বড় বিপাকে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। এই ঘটনার জেরে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই) রণবীরকে ব্যান করেছে। ব্যান হওয়ার পর অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) প্রথম মুখ খুললেন।

রণবীর সিংয়ের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, “রণবীর সিং চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করেন। ‘ডন ৩’ ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী চলাকালীন, তিনি সচেতনভাবে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করেন যে পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সবচেয়ে ভালোভাবে সামলানো যায়।”

গত ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু ২০২৫ সালের শেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন।

প্রসঙ্গত, অতিমারির সময় থেকেই রণবীর সিংয়ের ফিল্মি কেরিয়ারে খানিক ভাটা চলছিল। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। চব্বিশ সালে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এর ডাকসাইটে কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগণ, করিনা কাপুরই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন। ফলত, ‘ধুরন্ধর’-এর হাত ধরেই যে রণবীরের দাপুটে প্রত্যাবর্তন ঘটল, তা বলাই বাহুল্য।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment