---Advertisement---
lifezone nursing home

পরপর দুই মরশুমে চূড়ান্ত ফ্লপ, লখনউয়ের অধিনায়কত্ব থেকে পদত্যাগ ঋষভ পন্থের

May 29, 2026 9:11 PM
---Advertisement---

আইপিএল ২০২৬ মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। ফ্র্যাঞ্চাইজি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এ খবর নিশ্চিত করেছে। (Rishabh Pant)

এলএসজি’র ক্রিকেট ডিরেক্টর টম মুডি জানিয়েছেন, পন্থ নিজেই ফ্র্যাঞ্চাইজির কাছে এই অনুরোধ করেছিলেন এবং তাঁরা সম্মানের সঙ্গে তা মেনে নিয়েছেন। মুডি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত কখনও সহজ হয় না। অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে ঋষভ যা কিছু দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমাদের নজর পুরো দলের দিকে। আমরা দলকে নতুনভাবে তৈরি করে সর্বোচ্চ মানে পৌঁছতে চাই।”(Rishabh Pant)

দিল্লি ক্যাপিটালসের হয়ে আট মরশুম খেলার পর ২০২৫ সালের আইপিএল নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউয়ে যোগ দেন পন্থ এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। প্রথম মরশুমে (২০২৫) তিনি ২৬৯ রান করলেও দল সপ্তম স্থানে শেষ করে। চলতি ২০২৬ মরশুমে ১৩ ইনিংসে ৩১২ রান করেন তিনি (সর্বোচ্চ ১১৮)। কিন্তু এলএসজি মাত্র চারটে জয় নিয়ে ১০ম স্থানে পড়ে যায়। (Rishabh Pant)

উল্লেখ্য, ২০২২ সালে গড়ে ওঠা লখনউ দলের প্রথম তিন মরশুমে অধিনায়ক ছিলেন কেএল রাহুল। দু’বার প্লে-অফে উঠলেও পরে দল রাহুলকে ছাড়িয়ে নতুন করে শুরু করতে চেয়েছিল পন্থের নেতৃত্বে। কিন্তু দুই মরশুমের ব্যর্থতার পর সেই অধ্যায়েরও সমাপ্তি ঘটল।

এখন এলএসজি’র অধিনায়ক হিসেবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এইডেন মার্করাম (যিনি ডারবান সুপার জায়ান্টস ও ম্যানচেস্টার সুপার জায়ান্টসের নেতৃত্ব দেন), অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক মিচেল মার্শ এবং দু’বার এমএলসি চ্যাম্পিয়ন নিকোলাস পুরান। (Rishabh Pant)

ঋষভ পন্থের এই সিদ্ধান্তের ফলে আসন্ন আইপিএল নিলাম ও পরবর্তী মরশুমে লখনউয়ের কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার, আচমকা কেন এই সিদ্ধান্ত?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “পরপর দুই মরশুমে চূড়ান্ত ফ্লপ, লখনউয়ের অধিনায়কত্ব থেকে পদত্যাগ ঋষভ পন্থের”

Leave a Comment