---Advertisement---
lifezone nursing home

ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচার, গ্রেফতার ট্রাক্টর চালক

May 31, 2026 11:59 AM
---Advertisement---

রাজ্য সরকারের কড়া নির্দেশের পর অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। সেই অভিযানেরই অংশ হিসেবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ভান্ডারডিহা এলাকায় ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর। (Jhargram Sand Smugling)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) নিলু মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ ভান্ডারডিহা এলাকায় নজরদারি শুরু করে। অভিযানের সময় ডুলুং নদী থেকে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর আটক করা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাক্টরটিতে বিপুল পরিমাণ বালি বোঝাই রয়েছে। (Jhargram Sand Smugling)

তদন্তে পুলিশ জানতে পারে, ওই বালি পরিবহনের জন্য প্রয়োজনীয় বৈধ নথি চালকের কাছে ছিল না। বিশেষ করে বালি উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে আবশ্যিক অনুমতিপত্র বা ‘সিও’ (চালান/পারমিট) দেখাতে ব্যর্থ হন তিনি। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে এবং চালককে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল দণ্ডপাট (৪৮)। তিনি বেলিয়াবেড়া থানার অন্তর্গত রামপুরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার অভিযুক্তকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। আদালতে মামলার শুনানি শেষে মহামান্য বিচারক তাঁকে জামিনের শর্তে মুক্তির নির্দেশ দেন। (Jhargram Sand Smugling)

প্রশাসন সূত্রের দাবি, অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন ও পাচারের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্বও ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন আরও কড়া পদক্ষেপ গ্রহণ করছে। আগামী দিনেও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। (Jhargram Sand Smugling)

বেলেঘাটা থেকে কসবা কলকাতায় একের পর এক বেআইনি নির্মাণে বুলডোজার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচার, গ্রেফতার ট্রাক্টর চালক”

Leave a Comment