রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শাকিরা না আইশোস্পিড, ইন্টারনেটের আদালতে এগিয়ে কে?

IShowSpeed
---Advertisement---

এখনও বিশ্বকাপ শুরু হয়নি। টুর্নামেন্টের গান নিয়ে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। একদিকে FIFA-র অফিসিয়াল থিম সং। অন্যদিকে ইউটিউবার আইশোস্পিডের বানানো বিকল্প সংস্করণ। দুইয়ে মিলে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। কে এগিয়ে শাকিরা, নাকি আইশোস্পিড? উত্তর শুনে একটু অস্বস্তিতে পড়লেন শাকিরা-বুর্না বয়ের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আইশোস্পিডের এই গান। সোমবার প্রকাশ্যে এসেছে এই গান। ইনস্টাগ্রামে ভিডিওর ভিউ ৪ কোটি ছাড়িয়েছে। ইউটিউবে ৩০ লক্ষের বেশি। এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্য প্ল্যাটফর্ম মিলিয়ে এই গান একদিনের মধ্যে ৫ কোটির বেশি ভিউ পেয়ে গিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি (IShowSpeed)।

গতমাসে মাসের মাঝামাঝি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছিল FIFA। এই ‘দাই দাই’ গানে একসঙ্গে দেখা গিয়েছিল পপ গায়িকা শাকিরা এবং নাইজিরিয়ার অ্যাফ্রোবিটস তারকা বার্না বয়কে। কিন্তু গানটি মন জয় করতে পারেনি ফুটবলপ্রেমীদের অধিকাংশের।

অনেকেই সমাজমাধ্যমে নিজেদের মন্তব্য লিখছেন। সমর্থকদের একাংশের দাবি, এটাই নাকি ‘আসল বিশ্বকাপের গান’। কেউ লিখেছেন, ‘এই সেই এনার্জি, যা আমরা খুঁজছিলাম!’ আবার কারও মন্তব্য, ‘ফিফা যা পারেনি, স্পিড সেটা করে দেখাল!’ জনপ্রিয়তা এত দ্রুত বেড়েছে, যে বিশ্বকাপ শুরুর আগে এই গান আলাদা আলোচনার বিষয় হয়ে উঠেছে (IShowSpeed)।

FIFA-র থিম সং নিয়ে অনেকের বক্তব্য, কাগজে-কলমে পরিকল্পনা নিখুঁত। কিন্তু রিলিজের পর ফুটবল সমর্থকদের বড় অংশের মন তাতে মজেনি। অনেকের অভিযোগ, গানটি ঝকঝকে হলেও বিশ্বকাপের সেই চেনা উত্তেজনা বা স্টেডিয়াম-কাঁপানো আবহ উধাও। সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে সমালোচনাও কম হয়নি।

ইউটিউব দুনিয়ার তারকা বরাবর ফুটবল পাগল হিসেবে পরিচিত। তাঁর ভিডিওতে যেমন চিৎকার, দৌড়ঝাঁপ আর উচ্ছ্বাস থাকে, ঠিক তেমন ছাপ রয়েছে এই গানেও।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শাকিরা না আইশোস্পিড, ইন্টারনেটের আদালতে এগিয়ে কে?”

Leave a Comment