---Advertisement---
lifezone nursing home

রিল বানিয়ে বিপদে, দুবাইয়ে ৪৭ দিন বন্দি ভারতীয় কমেডিয়ান

June 3, 2026 6:57 PM
Yash Bhardwaj
---Advertisement---

৪৭ দিন আটক থাকার পর ভারতে ফিরলেন ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ ভরদ্বাজ (Yash Bhardwaj) । দুবাইয়ে একটি কমেডি রিল পোস্ট করার জেরে তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সোশ্যাল মিডিয়ায় (Yash Bhardwaj) নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে এটি ছিল অন্যতম।

মুম্বইয়ের বাসিন্দা যশ ভরদ্বাজকে চলতি বছরের ৫ মে ভারতে ফেরত পাঠানো হয়। তার আগে প্রায় সাত সপ্তাহ তিনি দুবাইয়ের একটি ডিটেনশন সেন্টারে কাটান। ঘটনাটির সূত্রপাত মার্চ মাসে, সেই সময়ে দুবাইয়ে গুগল ম্যাপ কাজ না করা নিয়ে একটি কমেডি রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ওই ভিডিয়োতে পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গও উঠে এসেছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে জিপিএস পরিষেবায় বিঘ্ন ঘটার বিষয়টি নিয়ে রসিকতা করেছিলেন তিনি। সেই ভিডিয়োকেই গুরুত্ব সহকারে নেয় দুবাইয়ের প্রশাসন।

(Yash Bhardwaj) যশের দাবি, ১৯ মার্চ তিনি দুবাইয়ে একটি কমেডি শোয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় দুবাই পুলিশের কাছ থেকে ফোন আসে এবং তাঁকে অবিলম্বে সদর দফতরে হাজির হতে বলা হয়। পরে তাঁকে আটক করা হয়। প্রশাসনের তরফে ওই ভিডিয়োকে দেশের নিরাপত্তার জন্য থ্রেট হিসেবে ধরা হয়।

https://www.instagram.com/p/DYynuzNsaQE/?igsh=Y2wxejk2bTN4Z21m

সোশ্যাল মিডিয়ায় যশ লেখেন, “ওটা ছিল একটি সাধারণ, মজার রিল। কিন্তু কর্তৃপক্ষ সেটিকে মোটেও হাস্যরস হিসেবে নেয়নি। আমাকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে ধরে আটক করা হয়েছিল এবং ৪৭ দিন ডিটেনশন সেন্টারে থাকতে হয়েছে।”

এই দীর্ঘ অনিশ্চয়তার সময় তাঁর এবং পরিবারের উপর ব্যাপক মানসিক, শারীরিক ও আর্থিক চাপ তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। যশের কথায়, “আমার এবং আমার পরিবারের জন্য সময়টা মোটেই সহজ ছিল না। শারীরিক, মানসিক এবং কিছুটা আর্থিক দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।”

(Yash Bhardwaj) তিনি আরও দাবি করেন, যে ডিটেনশন সেন্টারে তাঁকে রাখা হয়েছিল সেটি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, ভিড় এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণবিহীন। প্রায় সাত সপ্তাহ সেখানে কাটানোর পর শেষ পর্যন্ত তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়।

মুম্বইয়ে ফিরে ইতিমধ্যেই আবার মঞ্চে পারফর্ম করা শুরু করেছেন যশ। সহকর্মী কমেডিয়ান ও দর্শকদের সমর্থন তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে বেঙ্গালুরুতে চলে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সেখান থেকেই প্রায় ১৬ বছর আগে তাঁর স্ট্যান্ড-আপ কমেডির যাত্রা শুরু হয়েছিল।

যদিও এখন তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে এগোতে চান, তবুও এই অভিজ্ঞতা (Yash Bhardwaj) তাঁকে শিখিয়েছে যে সংবেদনশীল আন্তর্জাতিক বা রাজনৈতিক বিষয় নিয়ে করা একটি ছোট্ট রসিকতাও কখনও কখনও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তবে এই ঘটনায় দুবাই প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

কঙ্গনার মুখে জনের প্রশংসা, বিনামূল্যে দিলেন ‘ভারত ভাগ্য বিধাতা’ টাইটেল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment