---Advertisement---
lifezone nursing home

মহামেডানের হাল ধরলেন হুমায়ুন কবীর, ১৩ কোটির দেনা কাটিয়ে ঘুরে দাঁড়াবে শতাব্দীপ্রাচীন ক্লাব?

June 6, 2026 6:59 PM
Mohammedan SC
---Advertisement---

আর্থিক সঙ্কট, বিনিয়োগকারীর অনিশ্চয়তা, ISL থেকে অবনমন— একের পর এক ধাক্কায় বিপর্যস্ত অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিষ্ঠান (Mohammedan SC) মহামেডান স্পোর্টিং ক্লাব। এমন পরিস্থিতিতেই (Mohammedan SC) ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দীর্ঘদিনের সভাপতি আমিরউদ্দিন ববির পদত্যাগের পর এই পরিবর্তনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকদের একাংশ।

বর্তমানে প্রায় ১৩ কোটি টাকার দেনার বোঝা বইছে মহামেডান। গত দুই মরসুম ISL খেললেও আর্থিক স্থিতিশীলতা ফেরেনি ক্লাবে। নতুন মরসুমের দল গঠন, ফুটবলার ধরে রাখা, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক খরচ সামলাতে বিপুল অর্থের প্রয়োজন। ঠিক এই সময়ে সভাপতি পদে হুমায়ুন কবীরের আগমন ক্লাবের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

(Mohammedan SC) নতুন দায়িত্ব গ্রহণের পরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমি শুধু মুসলিমদের প্রতিনিধি নই, আমি বাংলার মানুষের জনপ্রতিনিধি। যে আমাকে ভোট দিয়েছে, তারও প্রতিনিধি, যে ভোট দেয়নি তারও প্রতিনিধি। বাংলার মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী। ক্লাবের উন্নয়নের জন্য অবশ্যই মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর কাছে যাব।”

আরও পড়ুন: কেন হলুদ জার্সি পরে ব্রাজিল? নেপথ্যে লুকিয়ে ট্র্যাজেডি, জানুন চমকপ্রদ ইতিহাস

রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্লাব পরিচালনার বার্তাও দিয়েছেন তিনি। হুমায়ুনের কথায়, “ক্লাবের মধ্যে কোনও রাজনীতি হবে না। যা হবে, সব ক্লাবের বাইরে। আগামী দিনে খেলার মাঠে দর্শকের কোনও অভাব হবে না। মহামেডানের সমর্থকদেরও কোনও অভাব হবে না। প্লেয়ার কারা থাকবে, ক্লাবে কী পরিবর্তন হবে, তা নিয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Mohammedan SC Humayun Kabir

অন্যদিকে সদ্য প্রাক্তন সভাপতি আমিরউদ্দিন ববি (Mohammedan SC) ক্লাবের আর্থিক দুরবস্থার নেপথ্যে বিনিয়োগকারীদের অনিশ্চয়তাকেই বড় কারণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, “আজকের দিনে কোনও বড় ক্লাব বিনিয়োগকারী ছাড়া চলতে পারে না। আমাদের দুর্ভাগ্য, যে ইনভেস্টরদের নিয়ে আশা করা হয়েছিল, তাঁরা পিছিয়ে গিয়েছেন। নতুন বিনিয়োগকারী আনার পরিকল্পনাও সফল হয়নি। ক্লাবের কাছে টাকা না থাকলে বিনিয়োগকারীর প্রয়োজন হয়।”

তিনি আরও জানান, ট্রাস্টি, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং এক্সিকিউটিভ সদস্যদের সঙ্গে আলোচনা করেই হুমায়ুন কবীরকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২০১৭ সাল থেকে তিনি সভাপতি পদে ছিলেন এবং ক্লাবের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার তিন প্রধানের অন্যতম (Mohammedan SC) মহামেডান স্পোর্টিং ক্লাব শুধু একটি ফুটবল দল নয়, শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য। দেশের ফুটবল ইতিহাসে এই ক্লাবের অবদান অনস্বীকার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্থিক অস্থিরতা এবং প্রশাসনিক সমস্যার কারণে সেই গৌরব অনেকটাই ম্লান হয়েছে।

Mohammedan SC 1

তবে হুমায়ুন কবীরের আগমনে কয়েকটি ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ফুটবল মহলের একাংশ। প্রথমত, রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তাঁর যোগাযোগ (Mohammedan SC) ক্লাবের জন্য নতুন পৃষ্ঠপোষক বা কর্পোরেট বিনিয়োগকারী আনতে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত, সরকারি ও বেসরকারি সহায়তায় পরিকাঠামোগত উন্নয়নের পথ খুলতে পারে। তৃতীয়ত, সমর্থক ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দল গঠন এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে মহামেডান আবারও দেশের ফুটবল মানচিত্রে শক্তিশালী অবস্থানে ফিরতে পারে।

এখন দেখার, নতুন সভাপতির নেতৃত্বে দেনার জালে জর্জরিত মহামেডান স্পোর্টিং ক্লাব কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে এবং হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে কি না।

আরও পড়ুন: ভারতের টি-২০ দলের নেতৃত্বে বদল, অধিনায়কত্ব হারিয়ে যা বললেন সূর্যকুমার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment