রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৪০ বছর পর ফের একসঙ্গে রজনীকান্ত-হৃতিক, ‘জেলার ২’ নিয়ে নতুন চমক

Published on: June 13, 2026
---Advertisement---

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিটি নিয়ে একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। এরই মধ্যে নতুন একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবিতে বিশেষ উপস্থিতির জন্য প্রথমে বলিউডের বাদশা শাহরুখ খানের নাম ভাবা হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। জানা গিয়েছে, নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং ও অন্যান্য ব্যস্ততার কারণে ‘জেলার ২’ থেকে সরে দাঁড়িয়েছেন শাহরুখ। তাঁর পরিবর্তে ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা হৃতিক রোশনকে। (Jailer 2)

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে সূত্রের দাবি, ছবিতে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে দেখা যাবে হৃতিককে। গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এসে রজনীকান্তের চরিত্রকে সাহায্য করবেন। সূত্রের আরও দাবি, চলতি মাসেই নিজের অংশের শুটিং করবেন হৃতিক। (Jailer 2)

এই খবর সত্যি হলে প্রায় চার দশক পরে আবারও একসঙ্গে কাজ করবেন রজনীকান্ত ও হৃতিক রোশন। উল্লেখ্য, ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভগবান দাদা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেই ছবিতেই ছিলেন রজনীকান্ত। (Jailer 2)

শুধু হৃতিকই নন, ‘জেলার ২’-এ একাধিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদেরও বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে বলে খবর। সেই তালিকায় রয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, মিঠুন চক্রবর্তী, বিনায়কন এবং বিজয় সেতুপতির মতো অভিনেতারা।

অন্যদিকে, ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলেও কিছু দৃশ্য নিয়ে নির্মাতা নেলসন দিলীপকুমার পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানা গিয়েছে। সেই কারণে কয়েকজন অভিনেতাকে ফের ডেকে নির্দিষ্ট কিছু দৃশ্য পুনরায় শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, ছবির কিছু অংশ দেখে নির্মাতা ও টিম মনে করেছেন আরও উন্নতির সুযোগ রয়েছে। (Jailer 2)

‘জেলার ২’-এ রজনীকান্ত ছাড়াও অভিনয় করছেন এস জে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবুসহ একাধিক শিল্পী। পাশাপাশি বিদ্যা বালানকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলে খবর। যদিও ছবির মুক্তির দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, বিভিন্ন মহলের অনুমান, চলতি বছরের আগস্ট মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে বহুল প্রতীক্ষিত এই ছবি। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ছবির ঘোষণা ভিডিও ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। (Jailer 2)

আরও পড়ুন :- অ্যাকশনে আলিয়ার নতুন চমক, প্রকাশ্যে YRF-এর ‘আলফা’ টিজার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “৪০ বছর পর ফের একসঙ্গে রজনীকান্ত-হৃতিক, ‘জেলার ২’ নিয়ে নতুন চমক”

Leave a Comment