---Advertisement---
lifezone nursing home

ঘরের চাবি ঠিক জায়গায় রাখছেন তো? বাস্তুশাস্ত্র বলে দিচ্ছে সঠিক নিয়ম

June 19, 2026 3:37 PM
Vastu Tips
---Advertisement---

দৈনন্দিন জীবনে তালা-চাবির গুরুত্ব অপরিসীম। বাড়ি, আলমারি কিংবা গুরুত্বপূর্ণ জিনিসপত্রের নিরাপত্তার জন্য চাবি অত্যন্ত প্রয়োজনীয়। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, চাবি শুধুমাত্র কোনও তালা খোলার উপকরণ নয়, এটি সৌভাগ্য ও সমৃদ্ধিরও প্রতীক। তাই চাবি যেখানে-সেখানে ফেলে রাখা উচিত নয় বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।বাস্তু বিশেষজ্ঞদের মতে, চাবি অগোছালোভাবে রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। এর ফলে সংসারে অশান্তি, আর্থিক সমস্যা এবং বিভিন্ন বাধা-বিপত্তি দেখা দিতে পারে বলেও বিশ্বাস করা হয়।

চাবি রাখার জন্য ঘরের পশ্চিম দিককে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে এই দিককে লাভ ও প্রাপ্তির দিক হিসেবে ধরা হয়। তাই বাড়ির গুরুত্বপূর্ণ চাবিগুলি পশ্চিম দিকে নির্দিষ্ট স্থানে রাখলে শুভ ফল পাওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের। (Vastu Tips)

যদি পশ্চিম দিকে চাবি রাখার মতো উপযুক্ত জায়গা না থাকে, তাহলে উত্তর-পশ্চিম কোণও ব্যবহার করা যেতে পারে। তবে উত্তর বা পূর্ব দিকে ভারী চাবির গোছা রাখা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কারণ উত্তর দিককে ধনকুবেরের এবং পূর্ব দিককে সূর্যের শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই দুই দিকে চাবি রাখলে ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করা হয়।

অনেকের অভ্যাস বাইরে থেকে বাড়ি ফিরে ড্রয়িংরুমের টেবিল বা সোফার উপর চাবি ফেলে রাখা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি শুভ নয়। কারণ বাড়িতে আসা অতিথিদের নজর সহজেই চাবির উপর পড়তে পারে, যা ঘরের নিরাপত্তা ও শুভশক্তির জন্য ভালো বলে মনে করা হয় না। (Vastu Tips)

জেনে নিন অম্বুবাচী ২০২৬ এর নির্ঘন্ট ও তাৎপর্য

একইভাবে রান্নাঘর বা ডাইনিং টেবিলেও চাবি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এই স্থানগুলিকে অত্যন্ত পবিত্র এবং দেবী অন্নপূর্ণার স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই সেখানে চাবি রাখা নিষিদ্ধ বলেই মনে করেন বাস্তু বিশেষজ্ঞদের একাংশ।

তাই বাড়িতে সুখ-শান্তি ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে চাইলে চাবি রাখার ক্ষেত্রেও এই সামান্য কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। (Vastu Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment