---Advertisement---

জল্পনা সত্যি করে উদ্ধবের শিবিরে ভাঙন, একনাথ গোষ্ঠীতে যোগ ৬ সাংসদের

June 22, 2026 7:30 PM
Eknath shinde
---Advertisement---

অবশেষে শেষ হাসিটা হাসলেন একনাথ শিন্ডেই (Eknath shinde)। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। জোর ধাক্কা খেল উদ্ধব ঠাকরের শিবির। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন লোকসভার ছয় সাংসদ। উদ্ধব শিবিরের ভাঙন আরও চওড়া হলো।

বিদ্রোহী সাংসদরা (Eknath shinde) হলেন ওমরাজে নিম্বালকর (ধারাশিব), সঞ্জয় দিনা পাটিল (মুম্বই উত্তর-পূর্ব), সঞ্জয় যাদব (পারভানি), সঞ্জয় দেশমুখ (ইয়াবতমাল-ওয়াশিম), নাগেশ পাটিল অষ্টিকর (হিঙ্গোলি), ভৌসাহেব ভাকচৌরে (শিরডি)৷ এই ৬ জন সাংসদকে নিয়ে দলে স্বাগত জানিয়ে একনাথ শিন্ডে বলেন, ‘এই ছয়টি বাঘ এখন আমাদের সঙ্গে। ওঁরা প্রকৃত শিবসেনা পরিবারের সদস্য হয়েছেন। আমি স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, এর আগে আমরা তীর-ধনুক ও শিবসেনা দলকে বাঁচাতে বিদ্রোহ করেছিলাম। এখন তার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।” গত কয়েক দিন ধরেই উদ্ধব শিবিরে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছিল। সেই জরুরি বৈঠকে সাংসদীয় দলের ৯ জন সাংসদের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল জোরালো আলোচনা। সোমবার সন্ধ্যায় ৬ সাংসদের একযোগে শিন্ডে শিবসেনায় যোগদানের মধ্য দিয়ে সেই জল্পনারই অবসান হল।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপি-র। তার পরও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১৩২টি আসনে জয়ী হয় তারা। দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বে স্থানীয় নির্বাচনেও ভাল ফল করে তারা। উদ্ধব-সেনার সাংসদ ভাঙানোয় তাদের তরফে সবুজ সঙ্কেত ছিল বলেই মনে করা হচ্ছে। তবে তার নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাঁদের দাবি, বাদল অধিবেশনে যেনতেন প্রকারে মহিলা সংরক্ষণের মোড়কে সীমানা পুনর্বিন্যাস পাস করিয়ে নিতে যায় নরেন্দ্র মোদি সরকার। ফলে সোমবার এই যোগদানের মধ্যে দিয়ে মহারাষ্ট্রে রাজনীতির নতুন অধ্যায় শুরু হল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment