---Advertisement---

আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরে

June 24, 2026 11:03 AM
Weather Update
---Advertisement---

ঝোড়ো হাওয়ার ও ব্যাপক বৃষ্টির দাপট ছিল মঙ্গলবার। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে বহু গাছ। দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হচ্ছে।

(Weather Update) ভারতীয় আবহাওয়া দফতর বা IMD র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

এ ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

(Weather Update) বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কারণে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে IMD জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে এদিন বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রবল হাওয়ার জেরে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ি, ঝুপড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে।

(Weather Update) আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ার পূর্বাভাস বলছে , আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

অন্যদিকে IMD-র তরফে উত্তরবঙ্গের জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। (Weather Update) উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অভিষেক সাসপেন্ড! ‘নতুন তৃণমূল’-এর বড় সিদ্ধান্তে নতুন রাজনৈতিক বিস্ফোরণ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরে”

Leave a Comment