রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও হালকা থেকে মাঝারি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা

---Advertisement---

কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা হাঁসফাঁস গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। এদিকে টানা বৃষ্টির জেরে ভাসছে উত্তরবঙ্গ। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। (Weather Update) হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানের দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

অন্যদিকে (Weather Update) আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায়তেই হালকা থেকে মাঝারি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস বলছে, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দু’-এক জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জায়গাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, দার্জিলিং ও কালিম্পং জেলার দু’-এক জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

হাঁটু জল ঠেঙিয়ে নিজের এলাকায় ঘুরলেন রুদ্রনীল, তোপ দাগলেন বিগত সরকারকে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment