রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি

Weather Today
---Advertisement---

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে দিনের শুরু থেকেই আবহাওয়া নিয়ে বাড়তি নজর থাকছে সাধারণ মানুষের (Weather Today)।

আজ, বুধবার সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলির কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে (Weather Today)।


আজ কলকাতার আকাশও দিনের বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকবে। মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে পুলকার দুর্ঘটনা, আহত দুই স্কুল পড়ুয়া

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি এলাকায় এবং সমতলের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং বর্ষার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment