রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, অমিত শাহের সফরের আগেই শুরু বিতর্ক

Shyama Prasad Mukherjee
---Advertisement---

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের আগের দিনই খাস কলকাতায় (Shyama Prasad Mukherjee) তাঁর মূর্তির বেদি ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদির একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে (Shyama Prasad Mukherjee) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে থাকা গোপাল মুখোপাধ্যায়ের বেদিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এপিসি রোড সংলগ্ন সুকিয়া স্ট্রিট এলাকায় বিজেপি যুব মোর্চার উদ্যোগে (Shyama Prasad Mukherjee) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল। সোমবার, ৬ জুলাই (Shyama Prasad Mukherjee) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনেরও পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই মূর্তির বেদি ভাঙচুরের ঘটনা সামনে আসে।

ঘটনার পরপরই আর্মহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

তিনতলায় ঝুলন্ত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার মালদহে, আত্মহত্যা নাকি খুন?

উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌম্যদীপ রায়চৌধুরী দাবি করেছেন, ‘হঠাৎ রবিবার সকালেই দেখি ওই মূর্তির বেদী কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির উপরের অংশ ঠিক রয়েছে। কিন্তু নিচের বেদীর অংশ ভাঙা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’ পাশাপাশি তিনি বলেন, ‘এই কাজ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না।’ এই অনুষ্ঠান পণ্ড করা যাঁদের লক্ষ্য ছিল, তাঁরা সফল হবেন না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এ বছর প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মবার্ষিকী রাজ্য জুড়ে পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্কসভা ও কুইজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

এই আবহেই সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর উপস্থিতিতে একাধিক কর্মসূচি ও ভূমিপুজোর আয়োজন রয়েছে। আর সেই কর্মসূচির ঠিক আগেই কলকাতার বুকে এই ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

E20 পেট্রোলে ইঞ্জিন নষ্ট, ১০ হাজার লিটার জল খরচ? ভাইরাল ১০ দাবির জবাব দিল কেন্দ্র


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, অমিত শাহের সফরের আগেই শুরু বিতর্ক”

Leave a Comment