মালদহ শহরের বাশুল্লিতলা এলাকায় শনিবার এক ব্যক্তির পচাগলা দেহ (Dead Body) উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিনতলার ঘরে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির দেহ (Dead Body) উদ্ধারের পর আত্মহত্যা নাকি খুন—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, এটি পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অরুণ হালদার (প্রায় ৬০)। তিনি অবিবাহিত ছিলেন এবং পেশায় সোনার দোকানের কারিগর ছিলেন। শনিবার সন্ধ্যায় বাশুল্লিতলা এলাকায় একটি বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর খোঁজাখুঁজি করে বাড়ির তিনতলায় অরুণ হালদারের পচাগলা দেহ (Dead Body) ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে দুই ভাই বসবাস করতেন। অরুণ হালদার থাকতেন তিনতলায় এবং তার ছোট ভাই অশোক হালদার পরিবারের সঙ্গে নিচতলায় ও দোতলায় থাকতেন। এলাকাবাসীর দাবি, কয়েক বছর আগে অশোক তার দাদা অরুণের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন। এছাড়াও, মানসিক অবসাদে ভোগা অরুণরের দেখাশোনার দায়িত্ব তার ভাইয়ের পরিবারের উপর থাকলেও, তার সঙ্গে অমানবিক আচরণ করা হতো বলেও অভিযোগ উঠেছে।
প্রতিবেশীদের প্রশ্ন, যদি অরুণ আত্মহত্যা করে থাকেন, তবে গত দু’দিন ধরে তার দেহ (Dead Body) ঝুলন্ত অবস্থায় থাকা সত্ত্বেও পরিবারের কেউ কেন বিষয়টি জানালেন না? এই ঘটনায় খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি তাদের। তারা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, মৃতের ভাগ্না সুব্রত দাস সমস্ত সন্দেহের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অরুণ হালদার দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এবং সম্ভবত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে প্রকৃত ঘটনা কী, তা পুলিশি তদন্তের মাধ্যমেই সামনে আসবে বলে তিনি মনে করেন।
ঘটনাকে কেন্দ্র করে মালদহ শহরের বাশুল্লিতলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
‘আমাকে থামাতে হলে মেরে ফেলুন’, বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মমতার হুঙ্কার












2 thoughts on “তিনতলায় ঝুলন্ত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার মালদহে, আত্মহত্যা নাকি খুন?”