রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি হাইকোর্টের

calcutta-high-court-interim-order-on-TMC Accounts Freeze case
---Advertisement---

(TMC Accounts Freeze) তৃণমূলের তিনটি ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, বিশেষ অফিসারের তত্ত্বাবধানে আপাতত দৈনন্দিন দলীয় খরচ ও আইনি ব্যয়ের জন্য ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা যাবে। তবে এর বাইরে কোনও খরচ করা যাবে না।

(TMC Accounts Freeze) তৃণমূলের ফ্রিজ করা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের নিযুক্ত বিশেষ অফিসারের তত্ত্বাবধানে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে শুধুমাত্র দৈনন্দিন সাংগঠনিক খরচ, কর্মীদের বেতন এবং আইনি ব্যয়ের জন্য অর্থ তোলা যাবে।

বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, ভোগান্তি এড়াতে জানুন বিস্তারিত

আদালত অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করেছে। (TMC Accounts Freeze) নির্দেশ অনুযায়ী, অ্যাকাউন্টের অনুমোদিত দুই স্বাক্ষরকারী চেকে সই করার পর বিশেষ অফিসার সেই চেকে অনুমোদন দিলে তবেই ব্যাঙ্ক টাকা ছাড়বে। একই সঙ্গে ব্যাঙ্ককে সমস্ত নথি ও লেনদেনের তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২১ সেপ্টেম্বর।

(TMC Accounts Freeze) এদিন শুনানির পর তৃণমূলের আইনজীবী বলেন, ‘বিশেষ অফিসার অ্যাফিডেভিটে উল্লেখ থাকা খরচের খাত, দৈনন্দিন ব্যয়, বেতন এবং আইনি খরচের উপর নজর রাখবেন। ‘ পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই এই পদক্ষেপ করা হয়েছে এবং বিরোধী দল হিসেবে তৃণমূলকে আর্থিকভাবে চাপে ফেলতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি বলেন,’ দলের কাছে যদি উপার্জিত সম্পত্তি থাকে এবং সেটা দিয়ে তারা পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে নিজেদের রাজনৈতিক সত্তা বজায় রাখে, তাহলে সেটা সরকারের পক্ষে অসুবিধার। সরকার এগুলো করবে, সেটাই স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির থেকে এর থেকে বেশি কী আশা করা যায়।’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি হাইকোর্টের”

Leave a Comment