রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারী বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জেলায়, কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা?

Published on: July 11, 2026
Weather Update
---Advertisement---

রাজ্যে সক্রিয় হয়েছে বর্ষা। মৌসুমী অক্ষরেখায় ভর করেই এই সক্রিয়তা। কলকাতা এবং শহরতলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে,গত ২৪ ঘণ্টার বৃষ্টির মূল কারণ ছিল বাংলাদেশের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত। যদিও সেটি এখন দুর্বল হয়ে সরে গিয়েছে। তবুও পশ্চিমবঙ্গের উপর এখনও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ রেখা।

শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে সব জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে সোমবার এবং মঙ্গলবার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায়। এই তিন জেলাতে কমলা সতর্কতা। আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। হলুদ সতর্কতা জারি থাকবে। (Weather Update)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সোমবার থেকে ভারী বৃষ্টি, হলুদ সর্তকতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গায় অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে রবিবার পর্যন্ত। নিচের দিকে তিন জেলাতে ও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। (Weather Update)

তৃণমূলের ফ্রিজ অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে টাকা তোলার অনুমতি হাইকোর্টের


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment