রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্ত্রীর বসানো লুকনো ক্যামেরায় ধরা পড়ার দাবি, ভাইরাল ভিডিয়ো-র জেরে সাসপেন্ড দুই সরকারি শিক্ষক

Published on: July 15, 2026
---Advertisement---

উত্তরপ্রদেশের কানৌজ জেলার একটি সরকারি স্কুলে কর্মরত দুই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে ক্লাস ঘরের ভিতরে আপত্তিকর আচরণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে শিক্ষা দফতর তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করে জেলা প্রশাসন। এরপরই সংশ্লিষ্ট দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি জেলার সৌরিখ ব্লকের বাজেদি গ্রামের একটি সরকারি কম্পোজিট স্কুলের। (School Teachers Suspended)

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন পুরুষ সহকারী শিক্ষক এবং অন্যজন মহিলা সহকারী শিক্ষক। অভিযোগ, স্কুল চলাকালীন সময়েই ক্লাশের ভিতরে আপত্তিকর আচরণের ভিডিয়ো রেকর্ড হয়। শীতকালের পোশাক দেখা যাওয়ায় ভিডিয়ো কয়েক মাস আগের বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। (School Teachers Suspended)

প্রতিবেদন অনুযায়ী, শিক্ষকের স্ত্রী, স্বামীর সহকর্মীর সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই কারণেই তিনি নাকি গোপনে ক্লাস ঘরে একটি লুকনো ক্যামেরা বসান। অভিযোগ, ওই ক্যামেরাতেই দুই শিক্ষকের আপত্তিকর মুহূর্ত ধরা পড়ে। পরে সেই ভিডিয়ো বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও এই ক্যামেরা বসানোর বিষয়ে সরকারি তদন্তে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। (School Teachers Suspended)

ভিডিয়ো প্রকাশ্যে আসার পর স্কুলের পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার জায়গা, সেখানে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকদের কয়েকজন আত্মীয়ও স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। তবে তখন ওই দুই শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না। (School Teachers Suspended)

গত ১৩ জুলাই কান্নৌজের জেলা বেসিক শিক্ষা আধিকারিক (BSA) সন্দীপ কুমার সৌরিখের ব্লক শিক্ষা আধিকারিক (BEO) বিশ্বনাথ পাঠককে তদন্তের নির্দেশ দেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর শিক্ষক- শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়। (School Teachers Suspended)

আরও পড়ুন :- কঙ্গনা কি সত্যিই যশ-কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন? ভাইরাল পোস্টে ফ্যাক্ট চেক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

3 thoughts on “স্ত্রীর বসানো লুকনো ক্যামেরায় ধরা পড়ার দাবি, ভাইরাল ভিডিয়ো-র জেরে সাসপেন্ড দুই সরকারি শিক্ষক”

Comments are closed.