রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গালাগাল ‘অশ্লীলতা’ নয়, কী বলল সুপ্রিম কোর্ট?

Supreme Court Verdict
---Advertisement---

(Supreme Court Verdict) শুধু অশ্রাব্য গালাগাল বা অশালীন ভাষা ব্যবহার করলেই তা আইনের চোখে ‘অশ্লীলতা’ (Obscenity) নয়— এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কুরুচিকর, অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার অবশ্যই নিন্দনীয় হতে পারে, কিন্তু তা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯৪ ধারায় শাস্তিযোগ্য ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য করা যাবে না।

(Supreme Court Verdict) বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এক শুনানিতে এই পর্যবেক্ষণের কথা জানান। ওই ব্যক্তি মাদ্রাজ হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছিল।

(Supreme Court Verdict) সুপ্রিম কোর্ট জানায়, কোনও বক্তব্যকে অশ্লীল বলতে হলে তা কামপ্রবণতা উসকে দেওয়ার মতো, যৌন উত্তেজনা সৃষ্টিকারী এবং মানুষের মনকে নৈতিকভাবে কলুষিত বা বিপথে পরিচালিত করার প্রবণতা থাকতে হবে। শুধুমাত্র গালাগাল বা অশ্রাব্য শব্দ ব্যবহার এই মানদণ্ড পূরণ করে না।

৮ বছরের প্রেমের করুণ পরিণতি, প্রেমিকের বিয়ের খবরে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার

আদালত আরও উল্লেখ করে, IPC-র ২৯৪(বি) ধারায় অপরাধ প্রমাণ করতে হলে জনসমক্ষে ওই আচরণে অন্যদের বিরক্তি সৃষ্টি হওয়াও বাধ্যতামূলক উপাদান। বর্তমান মামলায় এমন কোনও প্রমাণ সামনে আসেনি।

মামলাটি ২০১৭ সালের অগস্টে তামিলনাড়ুর একটি কৃষিজমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে। অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে আবেদনকারীর সঙ্গে তাঁর ভগ্নিপতির বচসা হয়। দু’দিন পর অভিযোগকারীর ভাইপোর সঙ্গে ফের বিবাদ বাধে। অভিযোগকারী হস্তক্ষেপ করলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়।

ট্রায়াল কোর্ট আবেদনকারীকে IPC-র ২৯৪(বি), ৩২৬ এবং ৫০৬(ii) ধারার পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দোষী সাব্যস্ত করেছিল। পরে মাদ্রাজ হাইকোর্ট SC/ST আইনের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিলেও IPC-র অধীনে সাজা বহাল রাখে। শেষ পর্যন্ত (Supreme Court Verdict) সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কেবল গালাগাল বা কুরুচিকর ভাষা ব্যবহার করলেই তা আইনের চোখে ‘অশ্লীলতা’ নয়।

একুশের শহিদ, দাবিদার তিন; একুশের আগেই তিন শিবিরে টানাটানি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “গালাগাল ‘অশ্লীলতা’ নয়, কী বলল সুপ্রিম কোর্ট?”

Leave a Comment