রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একুশের শহিদ, দাবিদার তিন; একুশের আগেই তিন শিবিরে টানাটানি

21 July Sahid Diwas
---Advertisement---

(21 July Sahid Diwas) একুশে জুলাইয়ের শহিদ দিবসকে ঘিরে এ বার রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে শহিদ পরিবারগুলিকে কেন্দ্র করে টানাপোড়েন। একই দিনে অন্তত তিনটি পৃথক কর্মসূচি হওয়ায় কোন মঞ্চে যোগ দেবেন, তা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে পড়েছেন বহু শহিদ পরিবারের সদস্যরা।

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত ১৩ জনকে শহিদের মর্যাদা দিয়ে (21 July Sahid Diwas) দীর্ঘদিন ধরে এই দিনটি পালন করে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মমতার অভিযোগ, এতদিন তাঁর পাশে থাকা শহিদ পরিবারগুলিকে ভয় দেখিয়ে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। যদিও এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি অনেক পরিবার। তবে সূত্রের খবর, কয়েকটি পরিবার স্বেচ্ছায় মমতার মঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি চারটি পরিবার তৃণমূলের কর্মসূচিতেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে।

এদিকে, (21 July Sahid Diwas) শহিদ পরিবারগুলিকে সামনে রেখে বড় কর্মসূচির প্রস্তুতি নিয়েছে প্রদেশ কংগ্রেসও। প্রায় ২৮ বছর পর শহিদ মিনারে বড় সমাবেশ করবে তারা। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকার কথা অধীর চৌধুরি ও দীপা দাশমুন্সির। প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার ও নেতা অমিতাভ চক্রবর্তী কর্মসূচি সফল করতে জোর প্রচার চালাচ্ছেন।

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও মেয়ো রোডে পৃথক সমাবেশের ঘোষণা করেছে। তাদের দাবি, শহিদ পরিবারগুলিকে সামনেই রেখেই হবে কর্মসূচি। একই সময়ে আদালতের রায় ইস্যুতে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। (21 July Sahid Diwas)

(21 July Sahid Diwas) এরই মধ্যে তৃণমূল সাংসদ দোলা সেন একাধিক শহিদ পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানিয়েছেন। তবু অনেক পরিবারের বক্তব্য, বছরের এই সময়েই শুধু তাঁদের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির। এক শহিদ পরিবারের সদস্যের কথায়, “এই সময়টা এলেই সবাই আমাদের খোঁজ করেন। এ বার আমরা ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেব।” রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে থাকা শহিদ পরিবারগুলির চূড়ান্ত সিদ্ধান্তই এখন ২১ জুলাইয়ের অন্যতম বড় আলোচনার বিষয়।

রবিবার ছুটির দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “একুশের শহিদ, দাবিদার তিন; একুশের আগেই তিন শিবিরে টানাটানি”

Leave a Comment