রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সীমান্তে এবার ‘স্মার্ট কাঁটাতার’, অনুপ্রবেশকারীদের ঠেকাতে শাহের মাস্টারস্ট্রোক

Amit Sha
---Advertisement---

এবার মাছিও গলতে পারবে না। চিকেনস নেক (Siliguri Corridor) বা শিলিগুড়ি করিডোরে বসবে অত্যাধুনিক স্মার্ট কাঁটাতার’। এমনটাই ঘোষণা করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের সুদীর্ঘ সীমান্ত এখনও মুক্ত। সেখানে কোনও কাঁটাতার নেই। জমি জটিলতায় এতদিন সেখানে কোনও কাজ করা যাচ্ছিল না। নতুন রাজ্য সরকার আসার পরেই নতুন করে কাজ শুরু হতে চলেছে। এখন পাখির চোখ ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডরের নিশ্ছিদ্র নিরাপত্তা। রাজ্যে পালাবদলের পর সীমান্তে জমি জট কেটেছে। কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত শেষ করার ব্লু-প্রিন্ট চূড়ান্ত। কোনও ভাবেই যেন অনুপ্রবেশ না ঘটে সেজন্য বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ফেন্সিং অর্থাৎ স্মার্ট কাঁটাতারের বেড়া (Amit Shah)।

জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জুম্মাগছে শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফ আউটপোস্ট পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই একথা ঘোষণা করেন তিনি। শুধুতাই নয়, সীমান্ত এলাকায় নজরদারির সুবিধার জন্য, রাজ্যে দশটি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথাও ঘোষণা করেন তিনি। তার মধ্যে দু’টি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে হবে।

পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন ওয়াচ-টাওয়ার পরিদর্শন করেন। পরে উত্তর কন্যায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ে বৈঠকে অমিত শাহ জানিয়ে দেন, নদী এলাকায় স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং এবং উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম বসানো হবে। যেন জলপথেও ‘মাছি গলার’ সুযোগ না থাকে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি প্রবীণ কুমার থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, SSB ও উত্তরের ছয় জেলার প্রশাসনিক কর্তারা।

দেশের নিরাপত্তার ক্ষেত্রে ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’ খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে এদিনে শাহের উত্তরবঙ্গ সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে সীমান্ত নিশ্ছিদ্র করার ব্লু-প্রিন্ট তৈরি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজিকে নিচ্ছিদ্র নিরাপত্তা ও মহানন্দার উন্মুক্ত নদীপথে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন।

আরও পড়ুন:


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সীমান্তে এবার ‘স্মার্ট কাঁটাতার’, অনুপ্রবেশকারীদের ঠেকাতে শাহের মাস্টারস্ট্রোক”

Leave a Comment