সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও ঝিরিঝিরি আবার কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কোন ইঙ্গিত নেই। বরং বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির ও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও একই অবস্থা থাকতে পারে। আজ, দুই বঙ্গেই বৃষ্টি পূর্বভাস হাওয়া অফিসের। (Weather Update)
রবিবার ছুটির দিনে ভাসতে পারে কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গে এদিন ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ওই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এই সময়ে এক বা দুই দফায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
বিশ্বকাপ ফাইনালের দিন কার ভাগ্যে কী? রইল রবিবারের রাশিফল
IMD-র দেওয়া পূর্বাভাসে আরও বলা হচ্ছে , ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এক বা দুই জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।













1 thought on “রবিবার ছুটির দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস”