রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য’, NEET দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন জিৎ

NEET
---Advertisement---

NEET-বিতর্কে তোলপাড় দেশ। মিটিং-মিছিলে অগ্নিগর্ভ দিল্লি। NEET-এর আঁচ গিয়ে বিভিন্ন রাজ্যে। বলিউড থেকে টলিউড NEET দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন সকলেই। আর এরই মাঝে NEET-বিতর্ক নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেতা জিৎ (Jeet)। এবার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন অভিনেতা।

NEET : সমাজমাধ্যমে ঠিক কী লিখলেন জিৎ?

সচরচর খুব একটা কোনও বিষয়ে মন্তব্য করতে দেখা যায় না তাঁকে। তবে এবার সহ্যের সব বাঁধ ভাঙলেন অভিনেতা। আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে অভিনেতা জিৎ লেখেন, “NEET-এর বিষয়টি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই—এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং আস্থার বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীরই একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ার অধিকার রয়েছে। যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং এটাও নিশ্চিত করতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা উত্তর ও ন্যায়বিচার পাওয়ার যোগ্য। তারা এমন নিশ্চয়তা পাওয়ারও যোগ্য যে, তাদের কঠোর পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলবে। এখন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মুহূর্ত নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত এবং স্থায়ী পরিবর্তনের সময়।”

উল্লেখ্য, পরীক্ষায় স্বচ্ছতা, নিট পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে আন্দোলনে বেশ কয়েকদিন ধরেই দিল্লি জুড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও অভিনেত্রীরা। তেমনি অভিনেতা জিৎও তাঁদের পাশে দাঁড়ালেন। বোঝালেন শুধুমাত্র সিনেমার পর্দায় আটকে থেকে নয়, প্রয়োজন হলেও কাদা-মাটি মাখতে ময়দানে নামতেও রাজি তাঁরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘আমাদের শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার যোগ্য’, NEET দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন জিৎ”

Leave a Comment